Realme এই বছরের জানুয়ারি মাসে Realme 12 Pro এর সাথে 12 Pro+ মডেল লঞ্চ করেছিল। রিয়েলমি 12 প্রো প্লাস একটি প্রিমিয়াম ফোন, যা 12GB পর্যন্ত RAM, 64MP পেরিস্কোপ ক্যামেরা সেন্সর এবং Snapdragon 7s Gen 2 5G চিপসেট সহ আসে। এই সমস্ত প্রিমিয়াম ফিচার মাত্র 29,999 টাকার দামে অফার করা হয়েছে। তবে এখন Realme 12 Pro+ 5G ফোনে 4000 টাকার ছাড় পাওয়া যাচ্ছে।
Survey
✅ Thank you for completing the survey!
আর দেরি না করে আসুন জেনে নেওয়া যাক রিয়েলমি ১২ প্রো প্লাস ফোনটি কোথায় এবং কত সস্তায় কেনা যাবে।
বলে দি যে এই অফারটি ব্যাঙ্ক কার্ড পেমেন্টে পাওয়া যাবে। এই ডিসকাউন্ট পেতে Axis ব্যাঙ্ক, HDFC ব্যাঙ্ক, ICICI ব্যাঙ্ক বা SBI ব্যাঙ্ক কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে।
Realme 12 Pro+ স্পেসিফিকেশন
ডিসপ্লে: রিয়েলমি ফোনে 6.7-ইঞ্চি FullHD+ স্ক্রিন রয়েছে। এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 240Hz টাচ স্যাম্পলিং রেট, 2160PWM ডিমিং ফিচার দেওয়া। এটি 120Hz রিফ্রেশ রেট কাজ করে।
প্রসেসর: প্রসেসিংয়ের জন্য এতে কোয়ালকম Snapdragon 7s Gen 2 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।
মেমরি: এই মোবাইল ফোনে 12 জিবি পর্যন্ত RAM দেওয়া। এতে 256 জিবি স্টোরেজ পাওয়া যাবে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এতে 50 মেগাপিক্সেলের Sony IMX 890 মেইন সেন্সর, OIS এবং 3X অপটিকাল জুন সহ 64 মেগাপিক্সেলের ওমনিভিশন সেন্সর এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স দেওয়া। সেলফি তোলার জন্য এতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
ব্যাটারি: রিয়েলমির ফোনে 5,000mAh ব্যাটারি রয়েছে, যা 67W SuperVOOC চার্জিং সাপোর্ট করে। কোম্পানির দাবি, মাত্র 48 মিনিটে ফোনটি 0 থেকে 100 শতাংশ চার্জ করা যাবে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile