200MP দুর্ধর্ষ ক্যামেরা এবং 7000mAh ব্যাটারি সহ OPPO লঞ্চ করল শক্তিশালী স্মার্টফোন

HIGHLIGHTS

ওপ্পো নতুন স্মার্টফোন সিরিজের আওতায় Oppo Reno 16 Pro এবং Oppo Reno 16 লঞ্চ করেছে

এতে 200 মেগাপিক্সেলের মূল ক্যামেরা এবং 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে

ওপ্পো রেনো 16 প্রো স্মার্টফোনে রয়েছে MediaTek Dimensity 9500s প্রসেসর

ওপ্পো কোম্পানি তাদের নতুন স্মার্টফোন সিরিজের আওতায় Oppo Reno 16 Pro এবং Oppo Reno 16 লঞ্চ করেছে। কোম্পানি ওপ্পো রেনো 16 সিরিজের দুটি স্মার্টফোনে প্রিমিয়াম ডিজাইন, বিশাল ব্যাটারি এবং শক্তিশালী ক্যামেরা ফিচার অফার করেছে। এই দুটি ফোনের বিশেষত্ব হলো, এতে 200 মেগাপিক্সেলের মূল ক্যামেরা এবং 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। তবে বলে দি যে আপাতত ওপ্পো রেনো 16 স্মার্টফোন চীনের বাজারে চালু করা হয়েছে। অনুমান করা হচ্ছে যে ভারতীয় বাজারেও শীঘ্রই রেনো 16 সিরিজের স্মার্টফোন আনতে পারে কোম্পানি।

ভারতে Oppo Reno 16 Series এর দাম কত এবং বিক্রি

চীনে ওপ্পো রেনো 16 ফোনের দাম CNY 3,499 (প্রায় 49,000 টাকা) রাখা হয়েছে। এতে 12GB RAM+256GB স্টোরেজ পাওয়া যাবে। এছাড়া টপ মডেল 16GB RAM+1TB স্টোরেজ সহ আসে যার দাম CNY 4,899 (প্রায় 69,000 টাকা) রাখা হয়েছে।

আরও পড়ুন: 355 টাকার রিচার্জ প্ল্যান, Jio নাকি Airtel কে দিচ্ছে একই দামে বেশি সুবিধা, রিচার্জের আগে জানুন মেয়াদ থেকে ডেটার বিষয়

অন্যদিকে, ওপ্পো রেনো 16 প্রো ফোনের প্রাথমিক দাম CNY 4,499 (প্রায় 63,000 টাকা) থেকে শুরু হচ্ছে। ফোনের টপ মডেলটি 16GB RAM ও 512GB স্টোরেজ সহ সহ আসে, যা CNY 5,299 (প্রায় 74,000 টাকায়) পাওয়া যাবে।

এই দুটি স্মার্টফোনই 29 মে থেকে চীনে বিক্রি করা হবে। ওপ্পো রেনো 16 ফোনটি Galaxy Purple, Heartbeat এবং Moonlight Is Dark এই তিনটি রঙের বিকল্পে বাজারে আনা হয়েছে। অন্যদিকে, ওপ্পো রেনো 16 প্রো পাওয়া যাবে Dream White, Heartbeat এবং Moonlight Is Dark রঙের বিকল্পে।

ওপ্পো রেনো 16 সিরিজের ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী

ডিসপ্লের কথা বললে, ওপ্পো রেনো 16 প্রো ফোনে রয়েছে 6.78 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে, যা 120Hz রিফ্রেশ রেট এবং 1800 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। পাশাপাশি, রেনো 16 ফোনে ব্যবহার করা হয়েছে 6.32 ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে।

দুটি স্মার্টফোনই ColorOS 16 অপারেটিং সিস্টেমে চলে, যা Android 16-এর ওপর ভিত্তি করে তৈরি। কোম্পানি দাবি করেছে যে, রেনো 16 সিরিজটি IP69K রেটিং দেওয়া, যা জল এবং ধুল থেকে সুরক্ষিত রাখবে।

প্রসেসর এবং পারফরম্যান্সের জন্য ওপ্পো রেনো 16 প্রো স্মার্টফোনে রয়েছে MediaTek Dimensity 9500s প্রসেসর, অন্যদিকে রেনো 16 মডেলে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 8550 Super চিপসেট। দুটি ফোনেই 16GB পর্যন্ত LPDDR5x RAM এবং 1TB পর্যন্ত UFS 3.1 স্টোরেজ সুবিধা রয়েছে।

ক্যামেরা ফিচার হিসেবে এই স্মার্টফোনে বিশেষ ফোকস করা হয়েছে। ওপ্পো রেনো 16 প্রো এবং রেনো 16 দুটি ফোনেই রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই সেটআপে OIS সহ 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে। ফোনে 3.5x অপটিক্যাল জুম সুবিধা রয়েছে। এছাড়া, দুটি ডিভাইসেই 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাওয়া যাবে, যা 60fps স্পিডে 4K রেজোলিউশন পর্যন্ত ভিডিও সাপোর্ট করে।

ব্যাটারির ক্ষেত্রে ওপ্পো রেনো 16 প্রো ফোনে রয়েছে বিশাল 7000mAh ব্যাটারি, অন্যদিকে রেনো 16 মডেলে ব্যবহার করা হয়েছে 6700mAh ব্যাটারি। দুটি স্মার্টফোনই 80W ফাস্ট চার্জিং সুবিধা সাপোর্ট করে। তবে, 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সুবিধা শুধুমাত্র রেনো 16 প্রো মডেলেই দেওয়া হয়েছে।

আরও পড়ুন: 6000mAh ব্যাটারি সহ HMD Vibe 2 5G স্মার্টফোনের প্রথম সেল আজ, দাম মাত্র 10 হাজার থেকে শুরু

কানেক্টিভিটি ফিচার হিসেবে, দুটি স্মার্টফোনেই 5G এবং 4G LTE কানেক্টিভিটি, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ, ইউএসবি টাইপ-সি পোর্ট, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক-এর মতো বিভিন্ন আধুনিক ফিচার রয়েছে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :