Oppo K14 Lite launched in India with 7000mAh battery Price features and other key details to know
ওপ্পো ভারতীয় বাজারে তার নতুন স্মার্টফোন OPPO K14 Lite 5G লঞ্চ করে দিয়েছে। ওপ্পো কে14 লাইট ফোনে কোম্পানি বিশাল 7000mAh ব্যাটারি, হাই-রিফ্রেশ রেট ডিসপ্লে, ভাল পারফরম্যান্স সহ AI ফিচার অফার করেছে। ভারতে ওপ্পো কে14 লাইট 5জি ফোনের দাম 17000 টাকার কম। তবে কোম্পানি এতে বিশেষ লঞ্চ অফার দিচ্ছে যার পরে ফোনের দাম আরও কমে যাবে। আসুন ওপ্পো কে14 লাইট 5জি ফোনের ভারতীয় দাম, স্পেসিফিকেশন এবং বাকি ডিটেল জেনে নেওয়া যাক।
দামের কথা বললে, ভারতে ওপ্পো কে14 লাইট 5জি ফোনের দাম 16,999 টাকা রাখা হয়েছে। কোম্পানি এই ফোনের একটি মাত্র ভ্যারিয়্যান্ট নিয়ে এসেছে। ফোনের বিক্রি ভারতে আজ থেকে শুরু করে দেওয়া হয়েছে। সেল অফারের আওতায় এতে পাওয়া যাবে 1000 টাকার ইনস্ট্যান্ট ছাড়। সেই হিসেবে অফারের ফোনের দাম কমে 15,999 টাকা হয় যাবে।
নতুন ওপ্পো কে14 লাইট 5জি ফোনের বিক্রি কোম্পানির অফিসিয়াল সাইট এর পাশাপাশি Flipkart থেকেও কেনা যাবে। বলে দি যে ফোনের বিক্রি আজ থেকেই শুরু হয় গেছে। ফোনটি দুটি কালার স্টোন ব্রাউন এবং ফেদার পার্পল অপশনে কেনা যাবে।
ফিচারের কথা বললে, ওপ্পোর এই বাজেট ফ্রেন্ডলি ফোন 6.75 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিসপ্লের রেজোলিউশন 720 x 1570 পিক্সেল এবং 900 নিট পর্যন্ত ব্রাইটনেস রয়েছে। কোম্পানির দাবি যে ফোনের ডিসপ্লেতে স্প্ল্যাশ টাচ, অয়েলি-হ্যান্ড টাচ এবং গ্লাভ টাচ-এর মতো সুবিধা রয়েছে। এছাড়া, ফোনটি IP64 রেটিং সহ আসে।
চীনা কোম্পানির এই সস্তা ডিভাইসে রয়েছে Unisoc T7250 অক্টা-কোর প্রসেসর, যার সাথে পেয়ার করা হয়েছে 4 জিবি RAM এবং 64 জিবি ইন্টারনাল স্টোরেজ। এর পেছনে রয়েছে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং সামনে সেলফি ও ভিডিও কলের জন্য রয়েছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনে এআই সুবিধা রয়েছে এবং ক্যামেরা অ্যাপে এআই-ভিত্তিক পোর্ট্রেট, নাইট ও টাইম-ল্যাপস মোড অন্তর্ভুক্ত করা হয়েছে।
Android 16 এর ওপর ভিত্তি করে তৈরি ColorOS 16 অপারেটিং সিস্টেমে চলে ওপ্পো কে14 লাইট ফোনটি। এতে রয়েছে 7000mAh এর ব্যাটারি এবং এটি 15W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কানেক্টিভিটির ক্ষেত্রে এতে ডুয়াল সিম সাপোর্ট, ওয়াই-ফাই এবং ব্লুটুথ সুবিধা রয়েছে।