ভারতে 21 মে লঞ্চ হবে Oppo Find X9s এবং Oppo Find X9 Ultra স্মার্টফোন, থাকবে 200MP ক্যামেরা এবং 7050mAh ব্যাটারি

ওপ্পো ভারতের বাজারে Find X9 Series এর আওতায় নতুন Oppo Find X9s এবং Oppo Find X9 Ultra স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই দুটি নতুন স্মার্টফোন ভারতে 21 মে ভারতে আসবে। ফাইন্ড এক্স9 সিরিজ এর সাথে ওপ্পো এডভান্স ক্যামেরা, কম্পিউটেশনাল ফটোগ্রাফি, কালার সায়েন্স এবং ভিডিও টেকনোলজি মতো ফিচার দেওয়া হবে। এই সিরিজে ওপ্পোর নতুন জেন এর Hasselblad Master Camera System এবং Lumo Image Engine দেওয়া হয়েছে। এই Lumo Image Engine হলো ওপ্পোর নিজস্ব (proprietary) কম্পিউটেশনাল ইমেজিং প্ল্যাটফর্ম, যা অপটিক্স, সেন্সর নিয়ন্ত্রণ, কালার সায়েন্স এবং ইমেজ প্রসেসিংয়ের এরিয়াতে তৈরি করা হয়েছে। চলুন, এবার ওুপ্পো ফাইন্ড এক্স9এস এবং ফাইন্ড এক্স9 আল্ট্রা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

ভারতে Oppo Find X9s এবং Find X9 Ultra কবে লঞ্চ হবে?

ওপ্পো ফাইন্ড এক্স9এস এবং ফাইন্ড এক্স9 আল্ট্রা আগামী 21 মে ভারতীয় বাজারে লঞ্চ হবে। একই সাথে সেই দিনেই আগামী ওপ্পো ফাইন্ড এক্স9এস এবং ফাইন্ড এক্স9 আল্ট্রা ফোনের দাম এবং বিক্রি সম্পর্কে ঘোষণা করা হবে।

আরও পড়ুন: 200MP ক্যামেরা এবং 8000mAh ব্যাটারি সহ আসছে iQOO এর শক্তিশালী স্মার্টফোন, 20 মে হবে লঞ্চ

ওপ্পো ফাইন্ড এক্স9 আল্ট্রা ফিচার এবং স্পেসিফিকেশন

ফিচারের কথা বললে, ফাইন্ড এক্স9 আল্ট্রা ফোনে কোম্পানির পরবর্তী প্রজন্মের Hasselblad Master Camera System দেওয়া হয়েছে, যা 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। এছাড়া এই সিস্টেমে আরেকটি 200 মেগাপিক্সেল 3x টেলিফটো ক্যামেরা এবং একটি 50 মেগাপিক্সেল 10x অপটিক্যাল-জুম টেলিফটো ক্যামেরা রয়েছে, যা দুরের ফটোগ্রাফি এবং ভিডিও করার জন্য বিশেষ করে ডিজাইন করা হয়েছে।

সেন্সর শিফট এবং OIS সহ এই ক্যামেরা সিস্টেমটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে কনসার্ট, খেলাধুলা, ট্রাভেল এবং ওয়াইল্ড লাইফ সেনেরিওতে সঠিক শুটিং করার জন্য ডিজাইন করা হয়েছে। ভিডিও তৈরির ক্ষেত্রে, ফোনের প্রাইমারি এবং টেলিফটো ক্যামেরাগুলো O-Log2 রেকর্ডিং, ACES কালার ওয়ার্কফ্লো, কাস্টম 3D LUT ইন্টিগ্রেশন, 8K 30fps রেকর্ডিং এবং 4K 120fps রেকর্ডিং সুবিধা অফার করে। পারফরম্যান্সের ক্ষেত্রে এই ফোনে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 মোবাইল প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছে, যার সাথে পেয়ার করা রয়েছে ওপ্পো এর নিজস্ব Trinity Engine, যা হাই রেজোলিউশন ভিডিও রেকর্ডিং করতে পারবে। পাওয়ার দিতে এই ফোনে একটি 7050mAh ক্ষমতার ওপ্পো সিলিকন-কার্বন ব্যাটারি রয়েছে।

আরও পড়ুন: Google আনল Android 17, AI টুল থেকে স্মার্ট নিরাপত্তা পর্যন্ত থাকবে এই 9টি বিশেষ ফিচার

ওপ্পো ফাইন্ড এক্স9এস

আরেকটি ফোন হলো, ওপ্পো ফাইন্ড এক্স9এক্স ফোনে ট্রিপল 50 মেগাপিক্সেল Hasselblad ক্যামেরা সিস্টেম, ডুয়াল ভিডিও ক্যাপচার সুবিধা এবং ColorOS 16 সহ আসবে। এই ফোনটি ওপ্পোর Hasselblad ইমেজিং সিস্টেমকে প্রতিদিনের ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এটি ফোনের সমস্ত ক্যামেরা 4K 60fps Dolby Vision রেকর্ডিং সাপোর্ট করে, যা বিভিন্ন ফোকাল লেংথেও রঙের সামঞ্জস্য এবং ডাইনামিক রেঞ্জ অটুট রাখে। ওপ্পো ফাইন্ড এক্স9এস ফোনটি 3nm MediaTek Dimensity 9500s প্ল্যাটফর্মে কাজ করে। ওপ্পোর এই চিপসেটের সাথে তাদের নিজস্ব ‘Trinity Engine’ এবং একটি এডভান্স ভেপর চেম্বার কুলিং সিস্টেম যোগ করেছে। এই ফোনটিতে একটি 7025mAh ক্ষমতার ওপ্পো সিলিকন-কার্বন ব্যাটারি রয়েছে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :