Oppo Find X4 হ্যান্ডসেট লঞ্চ করতে পারে 2022 সালের ফেব্রুয়ারীতে। নতুন এই স্মার্টফোন কেমন হতে পারে, সেই সম্পর্কে বেশ কয়েকটি রিপোর্ট প্রকাশ পেলেও অফিসিয়ালি কিছুই জানা যায়নি।
Survey
✅ Thank you for completing the survey!
এই মোবাইল আসতে চলেছে Oppo Find X3 মডেলের পরের জেনারেশন ডিভাইস হিসেবে। তবে একটি লেটেস্ট রিপোর্টে থেকে জানা গিয়েছে যে Oppo Find X4 আসতে পারে 125W ওয়্যারড ফাস্ট চার্জের সাপোর্টের সাথে।
লিকস্টার Digital Chat Station- র রিপোর্টে বলা হয়েছে যে Oppo ব্র্যান্ডের পরের ফ্ল্যাগশিপ মডেল Find X4 আসতে পারে 125W ফ্ল্যাশ চার্জ টেকনোলজির সাথে। এখনও পর্যন্ত Oppo ব্র্যান্ডের বেশিরভাগ প্রিমিয়াম রেঞ্জের ফোনেই রয়েছে 65W ফাস্ট চার্জের সাপোর্ট। তবে সম্ভাব্য লেটেস্ট মডেলের 125W ফাস্ট চার্জিং সাপোর্টের ফলে 4000mAh ব্যাটারির স্মার্টফোনে ফুল চার্জ হবে মাত্র 20 মিনিটেই।
Oppo ব্র্যান্ডের তরফে গত বছরেই 65W ফাস্ট চার্জের টেকনোলজির পাশাপাশি 125W ফাস্ট চার্জের টেকনোলজির বিষয়টিকেও সামনে আনা হয়েছিল । তবে কোন ফোনে এই টেকনোলজির ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে তা এতদিন জানা যায়নি। তবে Oppo Find X4 স্মার্টফোন যদি 125W ফাস্ট চার্জের সাপোর্টের সাথে লঞ্চ করে তবে এই মডেল হবে টেকমার্কেটের সবচাইতে ফাস্ট চার্জিং ফিচার সমেত হ্যান্ডসেট। দুর্দান্ত টক্কর দেবে Xiaomi, Samsung ব্র্যান্ডের স্মার্টফোনকে।
প্রসঙ্গত Xiaomi ব্র্যান্ড প্রিমিয়াম রেঞ্জের মডেলগুলির জন্য ফাস্ট চার্জের ফিচার নিয়ে আসলেও Samsung কিন্তু এই ফিচারের ক্ষেত্রে বেশ খানিকটা পিছিয়ে রয়েছে। অন্যদিকে Oppo এবং Realme ব্র্যান্ড 20,000 টাকা বাজেটের মধ্যে আসা স্মার্টফোনগুলিতে 65W ফাস্ট চার্জের সাপোর্ট অফার করছে।
বিভিন্ন অনলাইন টেক সাইটে লীক হওয়া তথ্য থেকে জানা যাচ্ছে যাচ্ছে যে Oppo ব্র্যান্ডের সম্ভাব্য নতুন ফ্ল্যাগশিপ মডেল Find X4 কাজ করতে পারে লেটেস্ট কোয়ালকম Snapdragon 898 প্রসেসরে। তবে এই কোয়ালকম চিপসেট এখনও টেক মার্কেটে লঞ্চ হয়নি। মনে করা হচ্ছে আগামী 30 নভেম্বর কোয়ালকমের বিশেষ ইভেন্টে এই নতুন চিপসেটের ঘোষণা করা হবে। তবে এই চিপসেট মার্কেটে লঞ্চ হতে পারে 2022 সালের মার্চ মাস নাগাদ।
টেক স্পেশ্যালিস্টরা মনে করছেন যে Oppo ব্র্যান্ডের পরের ফ্ল্যাগশিপ মডেল Find X4 যদি 125W ফাস্ট চার্জের সাপোর্টের সাথে আসে, তবে সাব- ব্র্যান্ড Realme তাদের নেক্সট ফ্ল্যাগশিপ মডেলেও নিয়ে আসবে 125W ফাস্ট চার্জের টেকনোলজি।Realme ব্র্যান্ডের পরের ফ্ল্যাগশিপ মডেলেও থাকতে পারে কোয়ালকম Snapdragon 898 চিপসেট। তবে এই বিষয়ে এখনও অফিসিয়ালি কিছুই বলা হয়নি।