Oppo A16K ফোন কাজ করবে মিডিয়াটেক Helio G35 চিপসেটে।
অপারেটিং সিস্টেম-
এই ডিভাইস চলবে Android 11 নির্ভর ColorOS 11.1 অপারেটিং সিস্টেমে।
স্টোরেজ-
এই স্মার্টফোন আসছে 4GB RAM এবং 64GB ইন্টারনালের সাথে। যা এক্সপ্যান্ড করা যাবে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে।
ক্যামেরা-
এই ফোনে রয়েছে 13MP প্রাইমারি ক্যামেরা। এছাড়া ফ্রন্ট ক্যামেরা হিসেবে আসছে 5MP ক্যামেরা।
ব্যাটারি এবং অন্যান্য-
Oppo A16K ডিভাইস আসছে 4,230mAh ব্যাটারি ক্যাপাসিটির সাথে। এছাড়া কানেক্টিভিটির জন্য রয়েছে ইউএসবি পোর্ট, Bluetooth,GPS, ডুয়াল সিম সাপোর্ট এবং হেডফোন জ্যাক। এই ফোন আসছে নাইট ফিল্টার, সুপার পাওয়ার সেভিং মোড এবং অপ্টিমাইজড নাইট চার্জিং ফিচারের সাথে।
Oppo A16K স্মার্টফোনের দাম এবং কোথায় পাওয়া যাবে-
এখনো পর্যন্ত Oppo A16K স্মার্টফোন পাওয়া যাবে ফিলিপিন্সে। দাম রয়েছে PHP 6,999 বা 10,300 টাকা। এই ডিভাইস পাওয়া যাবে ব্ল্যাক, নীল এবং হোয়াইট কালার ভেরিয়েন্টে। মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি ভারতের মার্কেটেও লঞ্চ করবে এই ফোন। প্রসঙ্গত ভারতে Oppo A16 হ্যান্ডসেট লঞ্চ করেছিল 4GB+64GB স্টোরেজ স্পেসিফিকেশনের সাথে। দাম ছিল 13,990 টাকা।