OnePlus ব্র্যান্ডের OnePlus 9RT স্মার্টফোন চিনের টেক মার্কেটে গত মাসে লঞ্চ করেছে। কিছুদিন আগেই গুগল সাপোর্টেড ডিভাইসের লিস্টে এই হ্যান্ডসেটের দেখা মিলেছে OnePlus RT নামে। বিভিন্ন লীক থেকে সামনে এসেছে যে ভারতের মার্কেটে OnePlus 9RT হাজির হতে পারে OnePlus RT নামে । টিপসস্টার মুকুল শর্মা জানিয়েছেন যে OnePlus 9RT ফোন ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ করতে পারে এক্কেবারে নতুন নামে।
Survey
✅ Thank you for completing the survey!
অনেকেই মনে করছেন যে OnePlus 9RT মোবাইলের ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট লঞ্চ হতে পারে এক্কেবারে আলাদা নামে । নাম আলাদা হলেও , ডিভাইসের স্পেসিফিকেশন হবে কিন্তু OnePlus 9RT ফোনের মতনই। চিনে লঞ্চ হওয়া OnePlus 9RT হ্যান্ডসেট কিছুদিনের মধ্যেই ভারতে টেক মার্কেটে লঞ্চের সম্ভাবনা রয়েছে এক্কেবারে অন্য কোনো নাম নিয়ে ।
এই মডেল আসছে ট্রিপল ক্যামেরা সেটআপের সঙ্গে। প্রাইমারি ক্যামেরা হিসেবে রয়েছে 50MP IMX766 লেন্স। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে 16MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স। এই হ্যান্ডসেটে ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে 16MP ক্যামেরা। এই স্মার্টফোন আসছে 4,500 mAh ব্যাটারি এবং 65W ফাস্ট চার্জের সাপোর্টের সাথে।
জানা গিয়েছে যে OnePlus RT কাজ করবে Android 11 নির্ভর colorOS 11X অপারেটিং সিস্টেমে। তবে এই মডেলের দাম কত হবে তা সম্পর্কে অফিসিয়ালি কিছু বলা হয়নি। মনে করা হচ্ছে যে OnePlus RT হ্যান্ডসেটের ভারতে দাম হতে পারে 40,000 টাকা থেকে 44,000 টাকার আশেপাশে।