OnePlus Nord CE 6 Lite spotted on Geekbench Specs leaked online ahead of India Launch
OnePlus 13s ফোনের ভারতে লঞ্চের পর চীনা কোম্পানি নিশ্চিত করেছে যে Nord 5 এবং Nord CE 5 বাজারে আনা হচ্ছে। ওয়ানপ্লাস এর আপকামিং দুটি নর্ড ৫ এবং নর্ড সিই ৫ স্মার্টফোন জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে ভারতে লঞ্চ হবে। এছাড়া কোম্পানি তার আপকামিং দুটি ফোনের প্রথম লুকও প্রকাশ করেছে। ওয়ানপ্লাস নর্ডের দুটি স্মার্টফোনেই থাকবে কার্ভ এজ এবং পিল শেপের ক্যামেরা থাকবে।
আসুন জেনে নেওয়া যাক ওয়ানপ্লাস নর্ড ৫ সিরিজের বিষয় সমস্ত কিছু। কবে হবে লঞ্চ, স্পেসিফিকেশন কেমন হবে এবং বাকি তথ্য।
আরও পড়ুন: অর্ধকের বেশি দামের ছাড়ে কিনুন 55 ইঞ্চির সস্তা 4K Ultra Smart TV, বাড়ি বসেই মিলবে থিয়েটারের মজা
কোম্পানি ঘোষণা করেছে যে 8 জুলাই Summer Launch event এর আয়োজন হবে। এই ইভেন্টে কোম্পানি ওয়ানপ্লাস নর্ড ৫ এবং ওয়ানপ্লাস নর্ড সিই৫ চালু করবে। নতুন স্মার্টফোনের সাথে কোম্পানি OnePlus Buds 4 ও বাজারে নিয়ে আসবে। প্রতিবছরের মতো কোম্পানির এই ইভেন্টটি অফিসিয়াল ইউটিউবে দেখা যাবে।
অ্যামাজন মাইক্রোপেজে থেকে আপকামিং ওয়ানপ্লাস নর্ড ৫ ফোনের প্রথম লুক এবং স্পেসিফিকেশন নিশ্চিত হয় গেছে। ওয়ানপ্লাস নর্ড ৫ ফোনে থাকবে Snapdragon 8s Gen 3 চিপসেট যা LPDDR5X RAM সহ পেয়ার করা। কোম্পানি দাবি করেছে আপকামিং ওয়ানপ্লাস নর্ড ৫ ফোনটি Battlegrounds Mobile India (BGMI) গেম খেলার সময় 90fps এ চলবে। এছাড়া এটি 7300mm VC কুলিং এরিয়া সহ আসবে।
এছাড়া এতে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে যা 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি 8 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স সহ আসতে পারে।
নর্ড সিই ৫ ফোনের প্রথম লুকও প্রকাশ করা হয়েছে অ্যামাজন মাইক্রোপেজে। ডিভাইস থাকবে ডুয়াল-ক্যামেরা সেটআপ। রিপোর্ট অনুযায়ী, নর্ড সিই ৫ ফোনটি ডাইমেনসিটি 9400ই এবং বড় 7100mAh ব্যাটারি সহ আসবে। এই ফোনেও 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে।
আরও পড়ুন: লঞ্চ দাম থেক পুরো 10,016 টাকা সস্তায় বিক্রি হচ্ছে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ Samsung 5G ফোন