20 হাজারের কম দামে Samsung স্মার্টফোন কিনতে চাইছেন, তবে Amazon দিচ্ছে আপনাকে দারুন সুযোগ। এই ডিলে Samsung Galaxy F55 5G ফোনটি দুর্দান্ত ছাড়ে কেনা যাবে। স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি ফোনের বিশেষত্ব হল যে এতে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া। এছাড়া এতে 5000mAh ব্যাটারি রয়েছে। আসুন জেনে নেওয়া যাক কত টাকা সস্তা দামে গ্যালাক্সি এফ৫৫ ৫জি ফোনটি কেনা যাবে।
Survey
✅ Thank you for completing the survey!
Samsung Galaxy F55 5G ফোনের দাম কত ভারতে
ভারতে স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি ফোনটি 26,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এই দামে ফোনের 8GB+128GB স্টোরেজ মডেল আনা হয়েছিল। তবে এখন এই ফোনটি Amazon সাইটে 16,983 টাকা দামে লিস্ট করা। যার মানে এই স্মার্টফোনে 10,016 টাকা ছাড় অফার করা হচ্ছে।
এছাড়া এতে ব্যাঙ্ক অফারও পাওয়া যাবে। যার পরে এই ফোনটি আরও সস্তা দামে কেনা যাবে।
গ্রাহকরা চাইল তাদের পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনে 16,100 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের অবস্থা এবং মডেলে নির্ভর করবে।
স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে
ফিচারের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি ফোনে রয়েছে 6.7-ইঞ্চির সুপার AMOLED প্লাস ইনফিনিটি-O ডিসপ্লে। ফোনে 120Hz রিফ্রেশ রেট এবং 1000 নিট পিক ব্রাইটনেস অফার করা। কোম্পানি এই ফোনে 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ অফার করে। প্রসেসর হিসেবে এই ফোনে Snapdragon 7 gen 1 চিপসেট পাওয়া যাবে।
ক্যামেরার ক্ষেত্রে গ্যালাক্সি এফ৫৫ ৫জি ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি লেন্স সহ একটি 5 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং একটি 2 মেগাপিক্সেল থেপ্থ সেন্সর পাওয়া যাবে। ফ্রন্টে রয়েছে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনে পাওয়ার দিতে এতে 5000mAh ব্যাটারি দেওয়া যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোন Android 14 ভিত্তিক OneUI 6.1 অপারেটিং সিস্টামে কাজ করে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile