OnePlus N6 Lite smartphone with 7000mAh Battery launched in India price specs
ওয়ানপ্লাস ভারতে তার সবচেয়ে সস্তা স্মার্টফোন OnePlus N6 Lite লঞ্চ করে দিয়েছে, যা একটি বাজেট ডিভাইস। নতুন ওয়ানপ্লাস এন6 লাইট ফোনটি উন্নত ব্যাটারি, স্মুদ ডিসপ্লে সহ আসে। ফিচার হিসেবে ওয়ানপ্লাস এন6 লাইট ফোনে অফার করা হয়েছে 7000mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে এবং মিলিট্রি গ্রেড ডিউরাবিলিটি এবং Aqua Touch মতো ফিচার। ভারতে ওয়ানপ্লাস এন6 লাইট ফোনটি 17 হাজার টাকার কম দামে আনা হয়েছে। আসুন ওয়ানপ্লাস এন6 লাইট ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।
ফিচারের কথা বললে, ওয়ানপ্লাস এন6 লাইট ফোনটি 6.75 ইঞ্চির HD+ (1570×720 পিক্সেল) LCD প্যানেল রয়েছে। এই ডিপস্লেতে 120Hz রিফ্রেশ রেট এবং পিক 900 নিটস পর্যন্ত ব্রাইটনেস পাওয়া যাবে। প্রসেসর হিসেবে ওয়ানপ্লাস এন6 লাইট ফোনটি অক্টা-কোর Unisoc T7250 চিপসেটে কাজ করে।
আরও পড়ুন: 6 অক্টোবর ভারতে লঞ্চ হবে Vivo V80 5G স্মার্টফোন, থাকবে 7200mAh ব্যাটারি
এতে 4 জিবি RAM (8 জিবি পর্যন্ত ভার্চুয়াল RAM) এবং 64 জিবি UFS 2.2 স্টোরেজ রয়েছে। থার্মাল ম্যানেজমেন্টের জন্য এতে 13,700 sq mm হিট ডিসিপেশন এলাকা রয়েছে।
ফটোগ্রাফির জন্য ওয়ানপ্লাস এন6 লাইট স্মার্টফোনে 13 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা রয়েছে, যাতে f/2.2 অ্যাপারচার এবং অটোফোকাস সুবিধা পাওয়া যায়। সেলফির জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ফোনটি IP64 রেটিং এবং MIL-STD-810H মিলিটারি-গ্রেড ডিউরাবিলিটি সহ আসে।
কানেক্টিভিটির ক্ষেত্রে ফোনে 4G, Wi-Fi 5, Bluetooth 5.2, GPS, GLONASS, Galileo, QZSS এবং Beidou-এর পাশাপাশি একটি USB Type-C পোর্ট ও 3.5mm হেডফোন জ্যাক রয়েছে। এতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং একটি সিঙ্গেল মাল্টি-ম্যাগনেট স্পিকার।
পাওয়ার দিতে ওয়ানপ্লাস এন6 লাইট ফোনে 7000mAh এর ব্যাটারি এবং 15W ওয়্যারড চার্জিং সুবিধা রয়েছে। দাবি করা হচ্ছে যে, একবার চার্জেই এই ব্যাটারি 49.7 ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম।
আরও পড়ুন: 50MP সেলফি ক্যামেরা সহ OPPO Reno 5G স্মাটফোন হল 15000 টাকা সস্তা, জানুন কোথায় পাবেন অফার
দামের কথা বললে, ভারতে ওয়ানপ্লাস এন6 লাইট ফোনটি 4GB RAM এবং 64GB স্টোরেজ সহ আনা হয়েছে। এই মডেলের দাম 16,999 টাকা রাখা হয়েছে। এই ফোনটি Midnight Hype এবং Neo Green কালার অপশনে কেনা যাবে।