OnePlus 9 RT স্মার্টফোন টেক মার্কেটে লঞ্চ করতে চলেছে খুব তাড়াতাড়ি। কোম্পানির তরফে জানানো হয়েছে যে OnePlus 9 RT মডেল আগামী 13 অক্টোবর লঞ্চ করতে চলেছে। এই নতুন মোবাইলে OnePlus 9 R মডেলের নেক্সট জেনারেশন ফোন হিসেবে মার্কেটে আসতে চলেছে। OnePlus ব্র্যান্ড নতুন এই মডেলের বেশ কয়েকটি রেন্ডার লিক করেছে। যেখানে নতুন মডেলের স্পেসিফিকেশন সম্পর্কে জানা গিয়েছে। নতুন স্মার্টফোন ছাড়াও আগামী সপ্তাহে OnePlus ব্র্যান্ড মার্কেটে লঞ্চ করতে চলেছে One Plus Buds Z2।
চাইনিজ প্ল্যাটফর্ম উইবোতে (Weibo) ঘোষণা করা হয়েছে যে 13 অক্টোবর ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী বিকেল 5 টায় OnePlus 9 RT ফোন লঞ্চ করবে। জানা গিয়েছে চিনে লঞ্চের কিছুদিন পরেই ভারতে লঞ্চ করতে পারে OnePlus 9 RT মডেল। এছাড়াও 13 অক্টোবর One Plus Buds Z2 লঞ্চ করা হচ্ছে যাতে রয়েছে TWS ফিচার।
চিনের ই-কমার্স সাইট JD.com থেকে ক্রেতারা এখন এই ফোনের প্রি- বুকিং করতে পারছেন। জানা যাচ্ছে এই ফোনের দাম হতে পারে CNY 2000 থেকে CNY 3000 –র মধ্যে। যা ইন্ডিয়ান কারেন্সিতে 23,300 টাকা থেকে 34,900 টাকা মতন। তবে এখনো অফিসিয়ালি দাম সম্পর্কে কিছু জানা যায়নি।