13000 টাকা ছাড়ের সাথে পাওয়া যাচ্ছে 8GB RAM এবং 12GB স্টোরেজ সহ OnePlus এর ফ্ল্যাগশিপ 5G ফোন, জানুন কীভাবে পাবেন অফার

HIGHLIGHTS

OnePlus 9 5G ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ ভ্যারিয়্যান্টটি Rs 13000 ডিসকাউন্টের সাথে কিনতে পারেন

ICICI ব্যাঙ্ক ক্রেডিট কার্ড থেকে ফোন কিনলে 8000 টাকার ফ্ল্যাট ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে

ওয়ানপ্লাস 9 ফোনের পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, 48 মেগাপিক্সেল Sony IMX689 প্রাইমারি সেন্সর

13000 টাকা ছাড়ের সাথে পাওয়া যাচ্ছে 8GB RAM এবং 12GB স্টোরেজ সহ OnePlus এর ফ্ল্যাগশিপ 5G ফোন, জানুন কীভাবে পাবেন অফার

OnePlus 9 5G হল এই বছরের কোম্পানির ফ্ল্যাগশিপ ফোন (flagship phone), যা প্রত্যেক OnePlus লাভার কিনতে চায়। আপনি যদি নতুন বছরে একটি নতুন স্মার্টফোন কিনতে চান তবে Amazon দিচ্ছে আপনাকে দারুন সুযোগ এই ফোনের ওপর। আজ আপনি এই ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ ভ্যারিয়্যান্টটি Rs 13000 ডিসকাউন্ট (discount on OnePlus 9) এর সাথে কিনতে পারেন। আসুন জেনে নেওয়া যাক…

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

OnePlus 9 5G ফোনে 13000 টাকার ফ্ল্যাট ছাড়

OnePlus 9 5G-এর এই ভ্যারিয়্যান্টের দাম 49,999 টাকা এবং Amazon এই ফোনের সাথে 5000 টাকার কুপন ডিসকাউন্ট দিচ্ছে। এছাড়াও, ICICI ব্যাঙ্ক ক্রেডিট কার্ড থেকে ফোন কিনলে 8000 টাকার ফ্ল্যাট ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। আপনি Kotak ব্যাংক ক্রেডিট কার্ড দিয়ে এটি কিনলে আপনি 8000 টাকার ফ্ল্যাট ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেতে পারেন। এইভাবে, আপনি ফোন কেনার উপর মোট 13000 টাকা ছাড় পেতে পারেন। এখান থেকে কিনুন

OnePlus 9 Specification

OnePlus 9 ফোনে 6.55 ইঞ্চির ফুল-এইচডি + (1080×2400 পিক্সেল) ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সহ রয়েছে। ওয়ানপ্লাস 9 ফোনে স্পিড এবং মাল্টিটাস্কিংয়ের জন্য স্ন্যাপড্রাগন 888 প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনে 12GB পর্যন্ত LPDDR5 RAM এবং 256GB পর্যন্ত UFS 3.1 স্টোরেজ রয়েছে। মাইক্রোএসডি কার্ডের সাহায্যে স্টোরেজ বাড়ানো সম্ভব নয়। ফোনে মাল্টি-লেয়ার কুলিং সিস্টম রয়েছে যাকে ওয়ানপ্লাস কুল প্লে নাম দেওয়া হয়েছে।

ওয়ানপ্লাস 9 ফোনের পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, 48 মেগাপিক্সেল Sony IMX689 প্রাইমারি সেন্সর, অ্যাপারচার এফ/1.8 রয়েছে। সাথে 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা Sony IMX766 সেন্সর এবং 2 মেগাপিক্সেল মনোক্রোম ক্যামেরা সেন্সর সহ বাজারে আনা হয়েছে। ভিডিওর কথা বলতে গেলে ফোন 30fps-এ 8K ভিডিও শ্যুটিং করতে সক্ষম। সেলফি এবং ভিডিও কলিং, অ্যাপারচার এফ / 2.4 এর জন্য একটি 16 মেগাপিক্সেল Sony IMX471 ফ্রন্ট ক্যামেরা সেন্সর রয়েছে।

ওয়ানপ্লাস 9 ফোনে পাওয়ার দেওয়ার জন্য সংস্থা 4500mAh এর ব্যাটারি দিয়েছে যা 65 টি ওয়ার্প চার্জ সপোর্ট করে। ফোনে 4G এলটিই, 5G, ব্লুটুথ ভার্সন 4.2, জিপিএস, এ-জিপিএস, ইউএসবি টাইপ-সি পোর্টের মতো ফিচার রয়েছে। সুরক্ষার জন্য ফোনে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। বলে দি যে ফোনে ডলবি এটমোস সপোর্ট সহ ডুয়াল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo