OnePlus 15 Price in India Leaked via Digital website listing before 13 Nov Launch
ওয়ানপ্লাস কোম্পানি আধিকারিকভাবে তার আগামী প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চিং নিশ্চিত করে দিয়েছে। কোম্পানি জানিয়েছে যে ওয়ানপ্লাস 15 স্মার্টফোনটি ভারতে 13 নভেম্বর 2025 লঞ্চ করা হবে। আপকামিং ওয়ানপ্লাস 15 ফোনে একাধিক দুর্দান্ত আপগ্রেড দেওয়া হবে। এতে আপগ্রেড ডিজাইন সহ হার্ডওয়্যার থাকবে। এছাড়া এও জানা গেছে যে আপকামিং ওয়ানপ্লাস ফোনটি তিনটি Black, Purple এবং Sand Dune কালার অপশনে কেনা যাবে। তবে কোম্পানি এখন পর্যন্ত আপকামিং স্মার্টফোনের বিষয় বেশি কিছু তথ্য দেয়নি।
ওয়ানপ্লাস 15 স্মার্টফোনের নিশ্চিত স্পেসিফিকেশ থেকে লিক ফিচার সম্পর্কে সমস্ত কিছু ওয়ানপ্লাস 15 ফোনের বিষয় জেনে নেওয়া যাক।
ফিচারের কথা বললে, ওয়ানপ্লাস 15 স্মার্টফোনটি কোয়ালকম এর Snapdragon 8 Elite Gen 5 চিপসেটে কাজ করবে। এছাড়া ওয়ানপ্লাস ফোনে থাকবে G2 গেমিং নেটওয়ার্ক চিপ, যা কোনো বাধা ছাড়াই ফোনে হেভি গেম খেলা যাবে।
ফটোগ্রাফির ক্ষেত্রে ওয়ানপ্লাস 15 স্মার্টফোনে থাকবে 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ। সাথে এটি OxygenOS 16 অপারেটিং সিস্টামের চলবে যা Android 16 এর উপর কাজ করে।
এছাড়া ওয়ানপ্লাস 15 ফোনটি 6.78 ইঞ্চি ডিসপ্লে সহ 165Hz রিফ্রেশ রেট সহ আসতে পারে। সাথে পাওয়ার দিতে ওয়ানপ্লাস 15 ফোনে 7300mAh ব্যাটারি দেওয়া হবে যা 120W Super Flash ওয়্যারড চার্জিং এবং 50W ওয়্যারলেস ফ্ল্যাশ চার্জ সাপোর্ট করবে।
দামের কথা বললে, ওয়ানপ্লাস 15 ফোনের বিষয় এখনও কিছু জানা যায়নি। তবে লিক অনুযায়ী, ওয়ানপ্লাস 15 ফোনটি 65000 টাকা থেকে 75000 টাকার মাঝামাঝি হতে পারে। লঞ্চের আগেই নিশ্চিত হয়ে গেছে যে নতুন ওয়ানপ্লাস 15 ফোনের বিক্রি Amazon সাইট এবং ওয়ানপ্লাস অনলাইন স্টোর থেকে করা হবে।
আরও পড়ুন: Motorola এর 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ ফোন হল সস্তা, জানুন নতুন দাম কত