OnePlus 13 price drops Over by Rs 10000 on Flipkart deal
আপনি যদি এমন একটি ফ্ল্যাগশিপ ফোন খুঁজছেন যা 66 হাজার টাকার বাজেটে ভাল মেমরি স্টোরেজ, ক্যামেরা, পারফরম্যান্স এবং স্টাইলিশ ডিজাইন অফার করবে, তবে আপনি OnePlus 13 ফোনটি বিকল্প হিসেবে দেখতে পারেন। বর্তমানে স্মার্টফোনের দাম বেড়ে চলেছে, তবে Flipkart আপনাকে সুযোগ দিচ্ছে। ফ্লিপকার্ট সাইটে ওয়ানপ্লাস 13 ফোনে 11,118 টাকা দুর্দান্ত ছাড় পাওয়া যাচ্ছে। বিশেষ করে আপনি যদি OnePlus 15 ফোনের বাড়তি দামে নজর দেন তবে ওয়ানপ্লাস 13 ফোনটি সত্যিই একটি আকর্ষণীয় ডিল। আপনি যদি ওয়ানপ্লাস 13 ফোন কেনার কথা ভাবছেন তবে আসুন ফোনের ডিলের বিষয় বিস্তারিত জেনে নেওয়া যাক।
ওয়ানপ্লাস 13 ফোনের 512GB স্টোরেজ মডেলের দাম সাধারণত প্রায় 76,999 টাকা এখন 69,349 টাকায় পাওয়া যাচ্ছে। গ্রাহকরা Flipkart Axis Bank ক্রেডিট কার্ড পেমেন্টে 3468 টাকা অতিরিক্ত ছাড় পেতে পারেন। ছাড়ের পর ফোনের দাম আরও কমে 66,000 টাকা হয় যাবে।
আরও পড়ুন: মাত্র 300 টাকায় Jio Prime Membership দিচ্ছে জিও, কী এই প্রাইম মেম্বারশিপ এবং সুবিধা কী রয়েছে জানুন
গ্রাহকরা তার পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনে আরও অতিরিক্ত ছাড় পেতে পারেন। পুরনো ফোন এক্সচেঞ্জ করে 50,600 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ অফার আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার ওপর নির্ভর করবে। গ্রাহকরা প্রতি মাসে 2,439 টাকা থেকে শুরু করে EMI সহ সহজ কিস্তিতে ডিভাইসটি পেতে পারেন।
ফিচারের কথা বললে, ওয়ানপ্লাস 13 ফোনে রয়েছে 6.82 ইঞ্চি BOE X2 LTPO AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন 2K QHD+ সহ 3168×1440 পিক্সেল দেওয়া। এতে 120Hz পর্যন্ত ডায়নামিক রিফ্রেশ রেট এবং 4500 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস দেওয়া। পারফরম্যান্সের জন্য ফোনে Qualcomm এর Snapdragon 8 Elite চিপসেট অফার করা হয়েছে যা 24GB পর্যন্ত LPDDR5X RAM এবং 1TB পর্যন্ত UFS 4.0 স্টোরেজ সহ পেয়ার করা।
ফটোগ্রাফির ক্ষেত্রে, ওয়ানপ্লাস 13 স্মার্টফোনে পাওয়া যাবে Hasselblad ব্র্যান্ড ট্রিপল-ক্যামেরা সেটআপ। এতে 3x অপটিকাল জুম এবং OIS সহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, এবং 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে। এছাড়া থাকছে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যা 4K ভিডিও রেকর্ডিং করতে সক্ষম।
আরও পড়ুন: 7900mAh ব্যাটারি এবং 45W ফাস্ট চার্জিং সহ Poco লঞ্চ করবে নতুন স্মার্টফোন, 21 অগাস্ট আসবে বাজারে
পাওয়ার দিতে ওয়ানপ্লাস 13 ফোনে 6000mAh সিলিকন কার্বন ব্যাটারি দেওয়া হয়েছে। এর সাথে 100W ফাস্ট ওয়্যারড চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং পাওয়া যাবে। এছাড়া রয়েছে IP68 এবং IP69 রেটিং যা জল এবং ধুল থেকে সুরক্ষিত রাখবে ফোনকে।