মাত্র 300 টাকায় Jio Prime Membership দিচ্ছে জিও, কী এই প্রাইম মেম্বারশিপ এবং সুবিধা কী রয়েছে জানুন
Jio তার Prime Membership আবারও চালু করে দিয়েছে। তবে আগের তুলনায় এবাররে প্রাইম মেম্বারশিপ একটু আলাদা। জিও প্রাইম মেম্বারশিপ মাত্র 300 টাকা দামে বাজারে আনা হয়েছে। এটি একটি বার্ষিক মেম্বারশিপ হবে, যা 20 অগাস্ট থেকে শুরু হবে বলে কোম্পানি জানিয়েছে। আসুন জিও প্রাইম মেম্বারশিপ কী এবং এর সুবিধা কী কী সেই বিষয় জেনে নেওয়া যাক।
SurveyJio Prime Membership কী?
জিও প্রাইম মেম্বারশিপ একটি বার্ষিক প্ল্যান। এই মেম্বারশিপ কিনলে গ্রাহকরা পুরো একবছরে যদি কোনো প্ল্যানের দাম বাড়ে, তাও পুরনো দামে রিচার্জটি কিনতে পারবে। যার মানে প্ল্যানের দাম বাড়লেও চিন্তার কিছু নেই, প্রাইম গ্রাহকরা আগের দামেই প্ল্যানটি কিনতে পারবেন। এই মেম্বারশিপের দাম হল 300 টাকা।
আরও পড়ুন: 7900mAh ব্যাটারি এবং 45W ফাস্ট চার্জিং সহ Poco লঞ্চ করবে নতুন স্মার্টফোন, 21 অগাস্ট আসবে বাজারে
নতুন জিও প্রাইমের বিশেষত্ব হলো এক বছরের সুবিধা দেয়, যেখানে আগামী 12 মাসের মধ্যে দাম বাড়লেও চিন্তা করতে হবে না। জিও এই পরিষেবাটি এমন সময় নিয়ে হাজির হয়েছে, যখন টেলিকম কোম্পানিরা তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর কথা ভাবছেন।
না, জিও প্রাইম এর সাবস্ক্রিপশন নেওয়া বাধ্যতামূলক নয়। প্রাইম মেম্বারশিপ ছাড়াও আপনি সাধারণ জিও রিচার্জ করতে পারেন। যারা দীর্ঘমেয়াদে জিও নম্বর ব্যবহার করেন এবং ভবিষ্যতে রিচার্জের দাম বেড়ে যাওয়ার বিষয়ে চিন্তা মুক্ত থাকতে চান, তাদের জন্য প্রাইম বিশেষ উপকারী হতে পারে।
জিও 2017 সালে তাদের প্রাইম মেম্বারশিপ চালু করেছিল। সেই সময় এর উদ্দেশ্য ছিল জিও-র প্রাথমিক গ্রাহকদের বিশেষ সুবিধা অফার করা। প্রাইম মেম্বারশিপের ফি ছিল 99 টাকা এবং এর আওতায় বিভিন্ন রিচার্জ ও ডিজিটাল পরিষেবা সুবিধা পাওয়া যেত।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
