15000 টাকা সস্তা পাওয়া যাচ্ছে OnePlus এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন, রয়েছে 50MP এর তিনটি ক্যামেরা এবং 100W ফাস্ট চার্জিং

15000 টাকা সস্তা পাওয়া যাচ্ছে OnePlus এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন, রয়েছে 50MP এর তিনটি ক্যামেরা এবং 100W ফাস্ট চার্জিং

আপনি যদি দীর্ঘ দিন ধরে OnePlus স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে এখনই সুযোগ। আসলে OnePlus 13 ফোনটি এখন লঞ্চের দামের তুলনায় অনেক সস্তায় কেনার সুযোগ রয়েছে। ওয়ানপ্লাস 13 ফোনে রয়েছে 50MP ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং 32MP সেলফি ক্যামেরা। শুধু তাই নয়, এটি 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আসুন জেনে নেওয়া যাক ওয়ানপ্লাস 13 ফোনে কী অফার পাওয়া যাচ্ছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

OnePlus 13 5G স্মার্টফোনে Amazon অফার

অফারের কথা বললে, ওয়ানপ্লাস 13 ফোনটি Amazon এবং OnePlus-এর অফিসিয়াল ওয়েবসাইটে সবচেয়ে কম দামে লিস্ট করা। ওয়ানপ্লাস 13 ফোনটি ভারতে 72,999 টাকা দামে লিস্ট করা হয়েছিল কিন্তু বর্তমানে এই ফোনটি 60,999 টাকায় লিস্ট করা।

আরও পড়ুন: Netflix এবং JioHotstar সহ Airtel এর সেরা 3 রিচার্জ প্ল্যান, প্রতিদিন 3GB পর্যন্ত Unlimited 5G ডেটা এবং আনলিমিটেড কলিং

লঞ্চের পর থেকে এই ফোনটি সবচেয়ে কম দামে এখন পাওয়া যাবে। যার মানে হল ফোনটি MRP থেকে সরাসরি 12,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে। তবে অফারটি এখানেই শেষ হয় না। এর সাথে, ব্যাংক অফারও পাওয়া যেতে পারে।

ওয়ানপ্লাস 13 ফোনের সাথে ব্যাঙ্ক অফারও রয়েছে। Amazon কিছু ব্যাঙ্ক কার্ড পেমেন্টে 3000 টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। এছাড়াও, ওয়ানপ্লাস অফিসিয়াল ওয়েবসাইটে অতিরিক্ত 3,000 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে। ওয়ানপ্লাস অফিসিয়াল ওয়েবসাইটে HDFC ক্রেডিট কার্ড ব্যবহার করে EMI পেমেন্টে 3000 টাকার ইনস্ট্যান্ট ছাড়ও পাওয়া যাচ্ছে। যার মানে ফোনটি মোট 15,000 পর্যন্ত কম দামে কেনা যাবে, যার ফলে দাম কমে 57,999 টাকা হয় যাবে।

ওয়ানপ্লাস 13 ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার

ফিচারের কথা বললে, ওয়ানপ্লাস 13 ফোনে রয়েছে 6.82-ইঞ্চি Quad HD+ LTPO 4.1 ProXDR ডিসপ্লে যার রেজোলিউশন 1440×3168 পিক্সেল, 120Hz রিফ্রেশ রেট এবং 4500 নিট পিক ব্রাইটনেস। এটি অক্টা-কোর Qualcomm Snapdragon 8 Elite চিপসেটে কাজ করে। এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 15-এ চলে। কানেক্টিভিটি বিকল্পের মধ্যে রয়েছে 5G, Wi-Fi 7, Bluetooth 5.4, NFC এবং GPS।

আরও পড়ুন: 9000 টাকার বেশি সস্তায় পাওয়া যাচ্ছে 6200mAh ব্যাটারি এবং 50MP তিনটি ক্যামেরা সহ Xiaomi স্মার্টফোন

ক্যামেরার ক্ষেত্রে ওয়ানপ্লাস 13 ফোনে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, OIS সাপোর্ট সহ 50 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে। সেলফির জন্য, এতে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার দিতে ওয়ানপ্লাস 13 ফোনের 6000mAh ব্যাটারি দেওয়া যা 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo