Amazon Prime Day Sale 20 জুলাই থেকে 21 জুলাই পর্যন্ত চলবে। সেল চলাকালীন OnePlus 12 সিরিজ ব্যাপক ছাড় পাওয়া যাবে। অ্যামাজন সেল শুরু হওয়ার আগেই টিজার পেজ থেকে কিছু প্রকাশ হয়েছে।
Survey
✅ Thank you for completing the survey!
আপনি যদি প্রাইম ডে সেল চলাকালীন কম দামে ওয়ানপ্লাস 12 কেনার কথা ভাবছেন তবে এটাই সুযোগ। ওয়ানপ্লাস 12 ফোনটি অনেকটা সস্তায় বিক্রি করা হবে সেলে। আসুন জেনে নেওয়া যাক কী অফার পাওয়া যাবে।
OnePlus 12 স্মার্টফোনে বাম্পার ডিসকাউন্ট মিলবে Amazon Prime Day সেলে
ওয়ানপ্লাস 12 অ্যামাজন সাইটে ডিসকাউন্ট প্রাইসের সাথে লিস্ট করা হয়েছে। এটি কম দামে প্রাইম ডে সেল চলাকালীন আরও সস্তায় বিক্রি হবে।
বর্তমান সময় গ্রাহকরা ওয়ানপ্লাস 12 ফোনটি 59,999 টাকায় কিনতে পারবেন। যা আসল দাম 64,999 টাকা থেকে অনেকটাই কম। যার মানে গ্রাহকরা ওয়ানপ্লাস 12 ফোনে 5000 টাকা ছাড় পাবেন। এই দামে 12 জিবি/256জিবি মডেল কেনা যাবে।
প্রাইম ডে সেলে ওয়ানপ্লাস 12 ফোনটি 52,999 টাকায় বিক্রি করা হবে। যার মানে স্মার্টফোনে সোজা 12,000 টাকার মোট ছাড় দেওয়া হবে। ওয়ানপ্লাস 12 স্কাই ব্ল্যাক, গ্লেশিয়াল হোয়াইট, ফ্লোই এমরাল্ড মতো শেড সহ পাওয়া যাবে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile