50MP সেলফি ক্যামেরা সহ Vivo V70 এবং Vivo V70 Elite স্মার্টফোনের ভারতে বিক্রি শুরু, জানুন দাম, সেল অফার এবং স্পেসিফিকেশন
ভিভো গত সপ্তাহে তাদের নতুন Vivo V70 Series লঞ্চ করেছে। এই সিরিজে আসা Vivo V70 এবং Vivo V70 Elite ফোনের বিক্রি ভারতে শুরু হয়েছে। ভিভো ভি70 এবং ভিভো ভি70 এলিট স্মার্টফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। আসুন জেনে নেওয়া যাক ভিভো ভি70 এবং ভিভো ভি70 এলিট ফোনের ভারতে দাম, স্পেসিফিকেশন এবং সেল অফারের বিষয়।
Surveyভারতে Vivo V70 Elite, Vivo V70 ফোনের দাম কত
দামের কথা বললে, ভিভো ভি70 ফোনের 8GB RAM+256GB স্টোরেজ মডেলের দাম 45,999 টাকা এবং 12GB + 256GB মডেলের দাম 49,999 টাকা রাখা হয়েছে। স্মার্টফোনটি লেমন ইয়েলো এবং প্যাশন রেড রঙে পাওয়া যাচ্ছে। ভিভো ভি70 এলিট-এর 8GB RAM এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 51,999 টাকা, 12GB+256GB ভেরিয়েন্টের দাম 56,999 টাকা এবং 12GB + 512GB ভেরিয়েন্টের দাম 61,999 টাকা রাখা হয়েছে। স্মার্টফোনটি স্যান্ড বেইজ, প্যাশন রেড এবং স্যান্ড বেইজ রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে।
অফার হিসেবে কোম্পানি HDFC Bank, Axis Bank এবং Kotak Bank কার্ড পেমেন্টে স্মার্টফোনে 10 শতাংশ ইনস্ট্যান্ট ছাড় দিচ্ছে। এছাড়াও, আপনার পুরানো স্মার্টফোন এক্সচেঞ্জে 10 শতাংশ এক্সচেঞ্জ বোনাস অথবা 18 মাসের নো কস্ট EMI বিকল্প রয়েছে। এই স্মার্টফোনগুলি কোম্পানির অনলাইন স্টোর, ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon এবং Flipkart এবং অফলাইন স্টোরের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।
ভিভো ভি70 এবং ভিভো ভি70 এলিট ফোনের স্পেসিফিকেশন, ফিচার
ফিচারের দিক থেকে, ভিভো ভি70 এলিট ফোনে 6.59 ইঞ্চি AMOLED ডিসপ্লে (2750×1260 পিক্সেল) রয়েছে যার 120Hz রিফ্রেশ রেট এবং 5000 নিট পিক ব্রাইটনেস দেওয়া। স্মার্টফোনটি Snapdragon 8s Gen 3 প্রসেসরে কাজ করে এবং Android 16-এর উপর ভিত্তি করে OriginOS 6-এ চলে। ভিভো ভি70 এলিড ফোনের 6500mAh ব্যাটারি 90W ওয়্যারড দ্রুত চার্জিং সাপোর্ট করে। ভি70 এলিট ফোনের রিয়ার ক্যামেরা ইউনিটে রয়েছে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল সুপার টেলিফটো ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা। সেলফি এবং ভিডিও কলের জন্য 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
এই সিরিজের বেস মডেলে 6.59 ইঞ্চি AMOLED ডিসপ্লে (2750×1260 পিক্সেল) রয়েছে যার রিফ্রেশ রেট 120Hz এবং পিক ব্রাইটনেস 5000 নিট দেওয়া। এই স্মার্টফোনটি Snapdragon 7 Gen 4 চিপসেটে কাজ করে। ভিভো ভি70 ফোনেও 6500mAh ব্যাটারি 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই স্মার্টফোনের রিয়ার ক্যামেরা ইউনিটে রয়েছে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল সুপার টেলিফটো ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা। সামনের দিকে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile