সোজা 39 হাজার টাকা ছাড় Nothing 5G স্মার্টফোনে, রয়েছে 50MP সেলফি ক্যামেরা, জানুন নতুন দাম কত

দীর্ঘ দিন ধরে Nothing এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার কথা ভাবছেন এবং বাজেট কম? তবে Nothing Phone 3 একটি ভাল বিকল্প হতে পারে। নাথিং ফোন 3 ই-কমার্স সাইট Amazon এ দুর্দান্ত ছাড়ের পাশাপাশি, ব্যাঙ্ক অফারের সাথে আরও সস্তা কেনা যাবে। নাথিং ফোন 3 ডিভাইসে রয়েছে 50 মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা সহ প্রিমিয়াম ফিচার। আসুন এক নজরে নাথিং ফোন 3 এর ডিসকাউন্ট অফারের বিষয় দেখে নেওয়া যাক।

Nothing Phone 3 ফোনের ডিসকাউন্ট অফার

দামের কথা বলেল, নাথিং ফোন 3 ফোনের 16GB RAM+512GB স্টোরেজ মডেলটি Amazon সাইটে 51,999 টাকা দামে লিস্ট করা হয়েছে। তবে 16GB+ 512GB মডেলটি 89,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। যার মানে নাথিং ফোন 3 আসল দাম থেকে 38,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন : একধাপে 21 হাজারে বেশি সস্তা হল 50MP ZEISS সেলফি ক্যামেরা এবং 6500mAh ব্যাটারি সহ Vivo ওয়াটারপ্রুফ 5G স্মার্টফোন

এবার ব্যাঙ্ক অফারের কথা বললে, নাথিং ফোনে 1299 টাকা পর্যন্ত ক্রেডিট কার্ড পেমেন্টে ছাড় পাওয়া যাবে। যার পরে ফোনের দাম আরও কমে 50,700 টাকা হয় যাবে। সেই হিসেবে ফোনটি প্রায় 39,299 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে।

নাথিং ফোন 3 এর ফিচার এবং স্পেসিফিকেশন কেমন রয়েছে

ফিচারের কথা বললে, নাথিং ফোন 3 তে রয়েছে 6.67-ইঞ্চির AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন 1260×2800 পিক্সেল এবং 120Hz এডাপ্টিভ রিফ্রেশ রেট। ফোনটি কোয়ালকম Snapdragon 8s Gen 4 প্রসেসরে কাজ করে। এই স্মার্টফোন Android 15 ভিত্তিক Nothing OS 3.5 এ চলে। পাওয়ার দিতে নাথিং ফোন 3 তে থাকছে 5500mAh ব্যাটারি যা 65W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন : 6000mAh ব্যাটারি এবং 6.79-ইঞ্চি ডিসপ্লে সহ Boltt এর দুটি ফোনের আজ সেল, সবচেয়ে সস্তা 9999 টাকার

ক্যামেরার ক্ষেত্রে পাওয়া যাবে রিয়ারে OIS সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা। সেলফি এবং ভিডিও কলিংয়ের ক্ষেত্রে থাকছে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :