Nokia X100 স্মার্টফোনকে টেক মার্কেটে লঞ্চ করেছে HMD Global। এই হ্যান্ডসেটে রয়েছে 5G কানেক্টিভিটি এবং আসছে Nokia X20, Nokia X10 এবং Nokia XR20 মোবাইলগুলির ক্যাটেগরিতেই। তবে এই মডেলগুলির তুলনায় বেশ খানিকটা কম দামেই কেনা যাবে Nokia X100 হ্যান্ডসেট। HMD ব্র্যান্ড বেশ কিছুটা কম দামের মধ্যেই বেশ কয়েকটি 5G ফোন লঞ্চ করেছে। তবে Nokia X100 বাজেট ফোনের লিস্টে পড়লেও স্পেসিফিকেশন কিন্তু খুব একটা খারাপ হয়।
Survey
✅ Thank you for completing the survey!
তবে এক্ষেত্রে দুঃখের বিষয় হল এটাই যে এই ফোন কিন্তু এখন আমেরিকা ছাড়া অন্য কোনো জায়গা থেকে কেনা যাবে না। যার মানে হল Nokia X100 ফোনকে আমেরিকান কাস্টমারেরা কেবল T-Mobile সাইট এবং Metro ক্যারিয়ার থেকেই কিনতে পারবেন। তবে এই হ্যান্ডসেট আমেরিকা ছাড়া গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে কিনা এই ব্যাপারে কিছুই জানায়নি কোম্পানি।
Nokia X100 স্মার্টফোন আমেরিকাতে কেনা যাবে 252 ডলারে। যা ইন্ডিয়ান কারেন্সিতে মোটামুটি 18,700 টাকা মতন। এই হ্যান্ডসেট আসছে কেবল একটি স্টোরেজ ভেরিয়েন্টের সাথে। আমেরিকার ক্যারিয়ারে এই মোবাইলের সেল শুরু হবে 19 নভেম্বর থেকে।
Nokia X100 স্মার্টফোনের স্পেসিফিকেশন-
এই Nokia X100 মোবাইলে 6.67 ইঞ্চির ফুল হাই ডেফিনেশন ডিসপ্লে রয়েছে যা 1080X2400 পিক্সেল রেজোলিউশনের স্ক্রিন অফার করে। ফোনের অ্যাসপেক্ট রেশিও রয়েছে 20:9 ।
এই Nokia X100 ফোনে দেওয়া হয়েছে এন্ট্রি লেভেল কোয়ালকম স্ন্যাপড্রাগন 480 চিপসেট।
স্টোরেজ হিসেবে এই ফোনে রয়েছে 6GB RAM এবং 128GB ইন্টারনাল। যাকে এক্সপ্যান্ড করা যাবে 1TB পর্যন্ত।
ডিভাইসের পিছনের অংশে রয়েছে 48MP প্রাইমারি ক্যামেরা। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে আসছে 5MP আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2MP ম্যাক্রো ক্যামেরা। এছাড়া ডিসপ্লেতে রয়েছে পাঞ্চ হোল ডিজাইন যেখানে সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 16MP শুটার।
এই ফোন কাজ করবে Android 11 অপারেটিং সিস্টেমে এবং আসছে OZO অডিও টেকনোলজির সাপোর্টে সাথে যার ফলে ভিডিও এবং অডিও রেকর্ডিং ফিচার হবে আরও ভালো।
Nokia X100 স্মার্টফোনে রয়েছে 18W ফাস্ট চার্জের ফিচার এবং আসছে 4470 mAh ব্যাটারি ক্যাপাসিটির সাথে।