New Vivo T5 with 7050mAh battery and 144Hz display launching in india tomorrow
ভিভো ভারতে আগামীকাল 2 সেপ্টেম্বর লঞ্চ করবে নতুন Vivo T5 স্মার্টফোন। ভারতীয় বাজারে প্রিমিয়াম মিড রেঞ্জ সেগামেন্টে আসা নতুন ভিভো টি5 5জি ফোনে থাকবে বড় ব্যাটারি, AMOLED ডিসপ্লে এবং মিডিয়াটেক Dimensity 7500 Turbo চিপসেট। লঞ্চের আগেই ভিভো নিশ্চিত করেছে যে নতুন ফোনটি স্লিম ডিজাইন এবং 7000mAh এর বেশি বড় ব্যাটারি সহ আসবে। জল এবং ধুল থেকে সুরক্ষিত রাখতে এতে দেওয়া হয়েছে IP68 এবং IP69 রেটিং।
আপকামিং ভিভো টি5 ফোনের স্পেসিফিকেশন এবং ডিজাইন অনেকটা iQOO Z11 এর মতোই হবে। আসুন এক নজরে দেখে নেওয়া যাক কেমন হবে নতুন ভিভো টি5 ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন।
আরও পড়ুন: অর্ধেক দামে বাড়ি নিয়ে আসুন 55 inch ডিসপ্লে সহ QLED TV, দাম মাত্র 10 হাজার থেকে শুরু
আগামীকাল 2 সেপ্টেম্বর ভারতে দুপুর 12টায় লঞ্চ হবে ভিভো টি5 ফোনটি। ভিভোর নতুন ফোনটি Flipkart সাইটে থেকে বিক্রি করা হবে বলে জানিয়েছে কোম্পানি।
The brighter side of every view.
— vivo India (@Vivo_India) September 1, 2026
Meet the vivo T5 with 2000 nits HBM, the segment’s brightest display.#vivoT5 #vivoSeriesT #GetSetTurbo pic.twitter.com/GqSh51Hv0E
থাকবে 7050mAh ব্যাটারি
নতুন ভিভো ফোনে দেওয়া হবে 7050mAh এর বিশাল শক্তিশালী ব্যাটারি। ভিভোর দাবি যে একবার চার্জে ফোনটি 85 ঘন্টা পর্যন্ত গান শোনা যাবে, সাথে 34 ঘন্টার বেশি ভিডিও দেখা এবং প্রায় 7.9 ঘন্টা পর্যন্ত গেম খেলা যাবে। এছাড়া কোম্পানি আরও দাবি করেছে যে ভিভো টি5 ফোনের ব্যাটারি 5 বছর পর্যন্ত ভাল থাকবে। সবচেয়ে বড় বিশেষত্ব হল যে এত বড় ব্যাটারি থাকার পরও ফোনটি মাত্র 7.99 মিমি পালতা হবে।
3D কার্ভড ডিসপ্লে থাকবে ফোনে
ডিসপ্লে হিসেবে ভিভোর এই ফোনে দেওয়া হবে 1.5K রেজোলিউশন এবং 144Hz রিফ্রেশ রেট সহ 6.83 ইঞ্চির 3D কার্ভড AMOLED ডিসপ্লে। এতে 2000 নিট পর্যন্ত HBM ব্রাইটনেস থাকতে পারে।
4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট
ফটোগ্রাফির জন্য ভিভো টি5 ফোনে OIS সহ 50MP Sony IMX882 প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্র ওয়াইড ক্যামেরা থাকবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনে 32 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। ডিভাইসে ফ্রন্ট এবং রিয়ারে দুটি ক্যামেরা 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে।
আরও পড়ুন: সোজা 39 হাজার টাকা ছাড় Nothing 5G স্মার্টফোনে, রয়েছে 50MP সেলফি ক্যামেরা, জানুন নতুন দাম কত
ভারতে কত দাম হবে ভিভো টি5 ফোনের
দামের কথা বললে, ভিভো এখনও নতুন টি5 5জি ফোনের দাম ঘোষণা করেনি। তবে আলাদা-আলাদা ভ্যারিয়্যান্টের দাম 35,000 থেকে 50,000 টাকার মধ্যে হতে পারে। বর্তমানে ফোনের দাম ও বিক্রি সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।