Motorola ভারতে লঞ্চ করল 7000mAh ব্যাটারি সহ Max স্মার্টফোন, রয়েছে দুর্দান্ত ফিচার

Motorola ভারতে তাদের G সিরিজের একটি আরও শক্তিশালী স্মার্টফোন Moto G Max লঞ্চ করেছে। মোটোরোলা এর মোটো জি ম্যাক্স ফোনটি 7000mAh ব্যাটারি অফার করে। তবে লঞ্চের আগেই কোম্পানি নতুন মোটো জি ম্যাক্স ফোনের একাধিক ফিচার এবং স্পেসিফিকেশন প্রকাশ করেছিল। ফোনটি ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart থেকে কেনা যাবে।

ভারতে Motorola Moto G Max ফোনের দাম কত

দামের কথা বললে, ভারতে মোটো জি ম্যাক্স ফোনটি একটিমাত্র ভ্যারিয়্যান্ট 6 জিবি RAM এবং 128 জিবি স্টোরেজে পাওয়া যাচ্ছে, যার দাম 27,999 টাকা। নতুন মোটো ফোনটি তিনটি রঙের বিকল্পে আসে: Pantone Alaskan Blue, Pantone Malaga এবং Pantone Stargazer।

আরও পড়ুন: BSNL Independence Day Offer 2026: মাত্র 1 টাকায় 24 দিনের ভ্যালিডিটি, প্রতিদিন 1 জিবি ডেটা এবং আনলিমিটেড কলিং

সেলের কথা বললে, মোটো জি ম্যাক্স ফোনের প্রথম সেল 20 অগাস্ট দুপুর 12টায় শুরু হবে। গ্রাহকরা 1000 টাকার ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট অফার করা হচ্ছে। সাথে 1000 টাকার এক্সচেঞ্জ অফারও থাকছে এতে।

মোটো জি ম্যাক্স ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

ফিচারের কথা বলল, মোটোরোলার এই নতুন মিড-রেঞ্জ ফোনে রয়েছে 6.72 ইঞ্চির FHD+ এলসিডি ডিসপ্লে, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিসপ্লের পিক ব্রাইটনেস 1050 নিটস পর্যন্ত এবং এটি Corning Gorilla Glass 7i দিয়ে সুরক্ষিত করা। ফোনের ভেতরে রয়েছে Qualcomm Snapdragon 6s Gen 4 চিপসেট এবং এতে 6 জিবি RAM ও 128 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য মোটো জি ম্যাক্স ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া। এতে 50 মেগাপিক্সেল Sony LYTIA 600 প্রাইমারি ক্যামেরা দেওয়া। সাথে 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা পেয়ার করা। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

এতে 7000mAh-এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা 30W টার্বো ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটি Android 16-এর ওপর ভিত্তি করে তৈরি Hello UI অপারেটিং সিস্টেমে চলে। নিরাপত্তার জন্য ফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

আরও পড়ুন: Realme 16x 5G vs Vivo t5x 5G vs iQOO Z11x: ডিসপ্লে, পারফরম্যান্স, ক্যামেরা, ব্যাটারি সহ দামের তুলনা

কানেক্টিভিটির ক্ষেত্রে এই মটোরোলা ফোনে রয়েছে Dual 5G, ওয়াই-ফাই 5, ব্লুটুথ 5.1 এবং 3.5mm অডিও জ্যাক। এছাড়া ডিভাইসটি মিলিটারি-গ্রেড MIL-STD-810H সহ আসে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :