Motorola Edge 70 Neo vs Redmi Note 17 Pro 5G vs OnePlus Nord CE 6: ভারতীয় দাম সহ ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা, ব্যাটারি তুলনা

Highlights

মোটোরোলা ভারতে Motorola Edge 70 Neo লঞ্চ করেছে

ভারতে 40 হাজার টাকার বাজেটে মোটোরোলা এজ 70 নিও ফোনের প্রতিযোগিতা Redmi Note 17 Pro 5G এবং OnePlus Nord CE 6 এর সাথে হবে

মোটোরোলা এজ 70 নিও ফোনটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 7এস জেন 3 প্রসেসরে কাজ করে

মোটোরোলা ভারতে Motorola Edge 70 Neo লঞ্চ করেছে। ভারতে মোটোরোলা এজ 70 নিও ফোনটি 40 হাজার টাকার বাজেটে আনা হয়েছে। এই প্রাইস রেঞ্জে মোটোরোলা এজ 70 নিও ফোনের প্রতিযোগিতা Redmi Note 17 Pro 5G এবং OnePlus Nord CE 6 ফোনের সাথে হবে। এজ 70 নিও ফোনটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 7এস জেন 3 প্রসেসরে কাজ করে। পাশাপাশি, রেডমি নোট 17 প্রো 5জি ফোনে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 6এস জেন 4 চিপসেট এবং নর্ড সিই 6 ফোনে অক্টা-কোর স্ন্যাপড্রাগন 7এস জেন 4 চিপসেট দেওয়া হয়েছে। আসুন এজ 70 নিও, নোট 17 প্রো 5জি এবং নর্ড সিই 6 ফোনের তুলনা করে দেখে নেওয়া যাক।

Motorola Edge 70 Neo vs Redmi Note 17 Pro 5G vs OnePlus Nord CE 6 Price in India

দামের কথা বললে, মোটোরোলা এজ 70 নিও ফোনের 8GB+128GB স্টোরেজ মডেলটি 40,999 টাকায় লঞ্চ করা হয়েছে।

পাশাপাশি, রেডমি নোট 17 প্রো 5জি ফোনের 8GB+128GB স্টোরেজ মডেলের দাম 36,430 টাকা এবং 8GB+256GB স্টোরেজ মডেলের দাম 39,550 টাকা।

এছাড়া, ওয়ানপ্লাস নর্ড সিই 6 ফোনের 8GB+128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 37,999 টাকা এবং 8GB+256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 41,999 টাকা রাখা হয়েছে।

মোটোরোলা এজ 70 নিও নাকি রেডমি নোট 17 প্রো 5জি নাকি ওয়ানপ্লাস নর্ড সিই 6 ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

ডিসপ্লে

ফিচারের কথা বললে, মোটোরোলা এজ 70 নিও ফোনে 6.4-ইঞ্চি 1.5K এক্সট্রিম অ্যামোলেড ডিসপ্লে, যার রেজোলিউশন 2772x1272 পিক্সেল, 144Hz রিফ্রেশ রেট এবং 5200 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

এছাড়া, নোট 17 প্রো 5জি ফোনে রয়েছে একটি 6.83-ইঞ্চি 1.5K অ্যামোলেড সুপার সানলাইট ডিসপ্লে, যার রেজোলিউশন 2772x1280 পিক্সেল, 120Hz রিফ্রেশ রেট, 12-বিট কালার ডেপথ এবং 3500 নিটস পিক ব্রাইটনেস।

পাশাপাশি, নর্ড সিই 6 ফোনে একটি 6.78-ইঞ্চি 1.5K অ্যামোলেড ডিসপ্লে, যার রেজোলিউশন 2772×1272 পিক্সেল, 144Hz রিফ্রেশ রেট এবং 3840Hz PWMM ডিমিং।

প্রসেসর এবং সফটওয়্যার

পারফরম্যান্সের জন্য এজ 70 নিও ফোনটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 7s জেন 3 মোবাইল প্ল্যাটফর্ম কাজ করে। অপারেটিং সিস্টাম হিসেবে Android 16 এ চলে।

এর পাশাপাশি, নোট 17 প্রো 5জি ফোনে ব্যবহার করা হয়েছে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 6s জেন 4 চিপসেট। এটি অ্যান্ড্রয়েড 16-ভিত্তিক HyperOS 3-তে চলে।

অন্যদিকে, নর্ড সিই 6 ফোনে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 7s জেন 4 প্রসেসর রয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড 16-ভিত্তিক OxygenOS 16-এ চলে।

ক্যামেরা সেটআপ

ফোটোগ্রাফির জন্য, এজ 70 নিও ফোনের পিছনে f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা রয়েছে। এতে ফ্রন্ট ক্যামেরা হিসেবে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

এছাড়া, নোট 17 প্রো 5জি ফোনের পিছনে f/1.8 অ্যাপারচার এবং OIS সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড ক্যামেরা রয়েছে। ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

পাশাপাশি, নর্ড সিই 6 ফোনে f/1.8 অ্যাপারচার ও OIS সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং f/2.4 অ্যাপারচার সহ 2 মেগাপিক্সেল মনোক্রোম ক্যামেরা রয়েছে। সেলফি ক্যামেরা হিসেবে এতে 32 মেগাপিক্সেল পাওয়া যাবে।

ব্যাটারি ব্যাকআপ

পাওয়ার দিতে মোটোরোলা এজ 70 নিও ফোনে রয়েছে 7000mAh ব্যাটারি যা 45W টার্বো চার্জিং সাপোর্ট করে।

এছাড়া, নোট 17 প্রো ফোনে রয়েছে 9000mAh ব্যাটারি যা 67W হাইপারচার্জ ফাস্ট চার্জিং এবং 22.5W ওয়্যারড রিভার্স চার্জিং সাপোর্ট করে।

তুলনায়, নর্ড সিই 6 ফোনে রয়েছে 8000mAh ব্যাটারি যা 80W সুপারভুক ফাস্ট চার্জিং সহ আসে।

কানেক্টিভিটি

মোটোরোলা এজ 70 নিও ফোনে রয়েছে 5G SA/NSA, ডুয়াল 4G VoLTE, Wi-Fi 6, MIMO, Bluetooth 6.0, GPS, USB Type-C, এবং NFC।

এছাড়া, নোট 17 প্রো 5জি তে আছে একটি IR ব্লাস্টার, 4G, 5G, ডুয়াল-ব্যান্ড Wi-Fi, Bluetooth, GPS, NFC, এবং একটি USB Type-C পোর্ট।

পাশাপাশি, নর্ড সিই 6 ফোনে দেওয়া হয়েছে 5G, ডুয়াল 4G VoLTE, Wi-Fi 6, Bluetooth 5.4, GPS, এবং একটি USB Type-C 2.0 পোর্ট।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

View full profile