Motorola Edge 70 Max today sale in India check price offers and specifications
মোটোরোলা সম্প্রতি ভারতের বাজারে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Motorola Edge 70 Max লঞ্চ করেছে। আজ 20 জুলাই মোটোরোলা এজ 70 ম্যাক্স ফোনের প্রথম সেল রাখা হয়েছে। প্রথম সেলে অফার হিসেবে মোটোরোলা এজ 70 ম্যাক্স ফোনে পাওয়া যাবে পুরো 10000 হাজার টাকার ছাড়। ফোনে ফিচার হিসেবে এতে দেওয়া হয়েছে 7000 পিক ব্রাইটনেস, 144Hz রিফ্রেশ রেট এবং বিশাল 7100mAh বিশাল ব্যাটারি। আপনি যদি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে সেল শুরু হওয়ার আগেই আসুন মোটোরোলা এজ 70 ম্যাক্স ফোনের দাম এবং ফিচার কী কী।
দামের কথা বললে, মোটোরোলা এজ 70 ম্যাক্স ফোনের দুটি মডেলে আসে। মোটোরোলা এজ 70 ম্যাক্স ফোনের দাম শুরু হয় 54,999 টাকা থেকে।
সেল অফার হিসেবে, কোম্পানি নির্দিষ্ট কিছু HDFC, Axis ব্যাঙ্ক ক্রেডিট কার্ডে 5000 টাকার ব্যাঙ্ক ছাড় দেওয়া হচ্ছে। ফোনটি 20 জুলাই আজ থেকে Flipkart এবং মোটোরোলা ওয়েবসাইট থেকে বিক্রি করা হবে। এটি প্যানটোন অ্যাকোয়া গ্রে, প্যানটোন ডার্ক শ্যাডো এবং প্যানটোন আইস মেল্টের মতো রঙে কেনা যাবে। ফ্লিপকার্ট এক্সচেঞ্জের উপর অতিরিক্ত 5000 টাকার ডিসকাউন্টও দিচ্ছে।
Sharp is just the start
— Motorola India (@motorolaindia) July 19, 2026
With 77% more pixels than Full HD and up to 7000 nits of peak brightness, every detail stands out.
motorola edge 70 max starting at ₹49,999*.
Sale starts 20th July on Flipkart, https://t.co/azcEfy2uaW and leading retail stores. pic.twitter.com/Qp62Jdmn2K
আপনি যদি ব্যাঙ্ক এবং এক্সচেঞ্জ দুটি বোনাসই পান তবে সব মিলিয়ে ফোনের দাম 10,000 টাকা পর্যন্ত কম হতে পারে। ছাড়ের পর ফোনের দাম কমে 44,999 টাকা হয় যাবে। বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার ওপর নির্ভর করবে।
ডিসপ্লের কথা বললে, এই ফোনে রয়েছে 6.8-ইঞ্চির QHD+ এক্সট্রিম অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, যা 144Hz পর্যন্ত রিফ্রেশ রেট, 7000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস, এবং কর্নিং গরিলা গ্লাস 7আই প্রোটেকশন অফার করে। কোম্পানির দাবি যে নতুন মোটোরোলা ফোনটি তার সেগামেন্টের মধ্যে সবচেয়ে বেশি ব্রাইনেস ডিসপ্লে সহ আসা স্মার্টফোন।
প্রসেসর এবং সফটওয়্যার আপডেট হিসেবে এজ 70 ম্যাক্স ফোনটি কোয়ালকমের লেটেস্ট অক্টা-কোর Snapdragon 8 Gen 5 চিপসেট সহ আসে। এতে রয়েছে ছয়টি এফিসিয়েন্সি কোর (3.3Hz) এবং দুটি পারফরম্যান্স কোর, যা 3.8Hz ক্লক স্পিড পর্যন্ত অফার করে। এছাড়া এতে 12 জিবি পর্যন্ত LPDDR5x RAM এবং 256 জিবি পর্যন্ত UFS 4.1 অনবোর্ড স্টোরেজ সুবিধা রয়েছে।
ডিভাইসে একটি ভ্যাপর চেম্বার কুলিং সলিউশন ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড 16-এর ওপর ভিত্তি করে তৈরি হ্যালো ইউআই -তে চলে। কোম্পানি জানিয়েছে যে, এই ফোনটি তিন বছরের ওএস আপগ্রেড এবং পাঁচ বছরের সিকিউরিটি আপডেট সহ আসে।
ক্যামেরার ক্ষেত্রে, এজ 70 ম্যাক্স ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এর প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেলের (f/1.8), যা Sony LYT-710 সেন্সর এবং OIS সহ আসে। পাশাপাশি এতে রয়েছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, যা 119-ডিগ্রি ফিল্ড অফ ভিউ এবং অটোফোকাস অফার করে। এতে 2-ইন-1 লাইট সেন্সরও রয়েছে। সেলফির জন্য স্মার্টফোনে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে, যা 4K/60 fps-এ ভিডিও রেকর্ড সাপোর্ট করে।
আরও পড়ুন: 15000 টাকা সস্তা বিক্রি হচ্ছে 6000mAh ব্যাটারি, 100W ব্যাটারি সহ OnePlus ফ্ল্যাগশিপ 5G স্মার্টফোন
ব্যাটারির জন্য মোটোরোলা এজ 70 ম্যাক্স ফোনে রয়েছে 7100mAh এর ব্যাটারি, যা 90W ওয়্যারড ও 25W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সহ 5W ওয়্যারড রিভার্স চার্জিং সাপোর্ট করে। দাবি করা হচ্ছে যে, এই সেগমেন্টের মধ্যে এটিই প্রথম ফোন যাতে সবচেয়ে ফাস্ট ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং সুবিধা রয়েছে।