7000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে 50MP সেলফি ক্যামেরা সহ Motorola 5G স্মার্টফোন

HIGHLIGHTS

আপনার বাজেট যদি 30,000 টাকার কম হয় তবে Motorola Edge 70 একটি ভাল বিকল্প হতে পারে

মোটোরোলা এজ 70 ফোনটি বর্তমানে 27,999 টাকায় কেনা যাবে

এজ 70 ফোনে Snapdragon 7 Gen 4 প্রসেসর, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি রয়েছে

7000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে 50MP সেলফি ক্যামেরা সহ Motorola 5G স্মার্টফোন

আপনি যদি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন এবং আপনার বাজেট 30 হাজার টাকার কম তবে Motorola Edge 70 ফোনটি একটি ভাল বিকল্প হতে পারে। আসলে মোটোরোলা এজ 70 একটি ভাল বিকল্প হতে পারে। মোটোরোলা এজ 70 ফোনটি বর্তমানে 27,999 টাকায় কেনা যাবে। ফিচার হিসেবে এজ 70 ফোনে Snapdragon 7 Gen 4 প্রসেসর, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি রয়েছে, যা এই ফোনকে আরও দুর্দান্ত করে তোলে। আসুন দেখে নেওয়া যাক মোটোরোলা এজ 70 ফোনটি কত টাকা সস্তায় কেনা যাবে এবং ফিচার কী।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Motorola Edge 70 ফোনের নতুন দাম কত

মোটোরোলা এজ 70 ফোনটি একটি মাত্র ভ্যারিয়্যান্টে আনা হয়েছে। এতে 8GB RAM + 256GB স্টোরেজ কেনা যাবে। এজ 70 ফোনটি 34,999 টাকা দামে Flipkart সাইটে লিস্ট করা। তবে এখন মোটোরোলা এজ 70 ফোনটি বিক্রি হচ্ছে 27,999 টাকা দামে। যার মানে ফোনে সোজা 7000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে।

অফার এখানেই শেষ নয়, মোটোরোলা এজ 70 ফোনে কোম্পানি ব্যাঙ্ক অফারও দিচ্ছে। কোম্পানি এতে Flipkart Axis এবং Flipkart SBI কার্ড পেমেন্টে 1400 টাকা অতিরিক্ত ছাড় অফার করছে। যার পরে ফোনের দাম আরও কমে 26,599 টাকা হয় যাবে।

আরও পড়ুন: Vivo T5 Lite 44W 5G vs OPPO K14 5G: ডিজাইন, ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা এবং ব্যাটারি সহ দামের তুলনা

আপনি এখানে মোটোরোলা এজ 70 ফোনটি আরও সস্তায় কিনতে পারবেন। আপনি এক্সচেঞ্জ অফারে আপনার পুরনো ফোনটি দিয়ে নতুন ফোনে 19,900 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। যার পরে ফোনটি অনেক সস্তায় কেনা যাবে।

মোটোরোলা এজ 70 ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে

ফিচারের কথা বললে, মোটোরোলা এজ 70 ফোনে রয়েছে 6.78-ইঞ্চি 1.5K OLED কার্ভড ডিসপ্লে, HDR10+ 144Hz রিফ্রেশ রেট, 4500 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট। প্রসেসর হিসেবে মোটোরোলা এজ 70 ফোনটি Octa Core Snapdragon 7 Gen 4 চিপসেটে কাজ করে, যা Adreno 810 GPU সহ পেয়ার করা।

ফটোগ্রাফির ক্ষেত্রে, কোম্পানির দাবি যে এটি ভারতের একমাত্র আল্ট্রা থিন স্মার্টফোন যা ট্রিপল রিয়ার ক্যামেরা সহ আসে। এতে রয়েছে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহ 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

পাওয়ার দিতে মোটোরোলা এজ 70 ফোনে দেওয়া হয়েছে 5000mAh সিলিকন কার্বন ব্যাটারি যা 40 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে বলে দাবি করা হয়েছে। এতে 68W টার্বোপাওয়ার চার্জার দেওয়া হয়েছে। এছাড়া ফোনটি 15W ওয়্যারলেস চার্জিংও অফার করে। জল এবং ধুল থেকে সুরক্ষিত রাখতে এটি IP68+IP69 রেটিং সহ আসে, যা জলের ভিতরেও কাজ করবে।

আরও পড়ুন: Google এর পাসওয়ার্ড ভুলে গেছেন? এবার ভিডিও করে ফেরত পেতে পারেন আপনার গুগল অ্যাকাউন্ট

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile