Moto G9 ভারতে আজ লঞ্চ হতে চলেছে। ফ্লিপকার্ট এবং মটোরোলা বেশ কিছু সময় ধরে “something big” লঞ্চ টিজ করেছে। তবে কোন স্মার্টফোনটি লঞ্চ হবে সে সম্পর্কে এখনও জানানো হয়েনি। তবে Lenovo-র মালিকাধীন সংস্থাটি একটি ইউআরএল লিঙ্কের মাধ্যমে জানিয়েছে যে এটি সোমবার (24 আগস্ট) Moto G9 লঞ্চ করা হবে।
Survey
✅ Thank you for completing the survey!
তবে এটি এখনও স্পষ্ট নয় যে মটোরোলা তার Moto G9 হাজির করবে বা মটো জি ৯ সিরিজটি বাজারে হাজির করবে। আসলে সোশ্যাল মিডিয়ায় Moto G9 Plus এবং Moto G9 Play ফোনের লঞ্চ করা নিয়ে অনেক দাবি করা হচ্ছে।
Motorola টিজ করেছে যে ২৪ আগস্ট দুপুর ১২ টায় একটি নতুন ফোন লঞ্চ করা হবে। তবে সংস্থা এর জন্য় কোনও ভার্চুয়াল লঞ্চ করবে না, সরাসরি ফোনটির লঞ্চের ঘোষণা করা হবে।
Moto G9 সম্ভাব্য ফিচার
Flipkart-এর টিজার পেজ অনুসারে, Moto G9 ফোনে দুর্দান্ত পারফরম্যান্স, দুর্দান্ত ক্যামেরা এবং শক্তিশালী ব্যাটারি দেওয়া হবে। তবে, তাদের সমস্ত স্পেসিফিকেশনের বিশদ না পাওয়া পর্যন্ত সংস্থার দ্বারা এই দাবিগুলির কোনও অর্থ নেই। শক্তিশালী ব্যাটারি থেকে এটি অনুমান করা যায় যে এটি 5000 এমএএইচ ব্যাটারির সঙ্গে আসবে।