আগামীকাল 7000mAh ব্যাটারি সহ মিড রেঞ্জ 5G স্মার্টফোন Moto G67 Power ফোনের প্রথম সেল, দাম 15000 টাকার কম

Moto G67 Power 5G First Sale: আপনি যদি একটি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন যার দীর্ঘ ব্যাটারি লাইফ সহ ক্যামেরা ভাল হবে এবং বাজেটেও হবে তবে মোটো জি67 পাওয়ার একটি ভাল বিকল্প হবে। মোটোরোলা সম্প্রতি এই মিড রেঞ্জ 5G মডেলটি ভারতে লঞ্চ করেছিল। বলে দি যে মোটো জি67 পাওয়ার ফোনের সেল আগামীকাল 12 নভেম্বর শুরু করবে। মোটো জি67 পাওয়ার ফোনের বিশেষত্ব হল যে বাজেট প্রাইসে এটি 7000mAh ব্যাটারি অফার করে।

Moto G67 Power 5G ফোনের ভারতে দাম কত এবং সেল অফার কী

দামের কথা বললে, মোটো জি67 পাওয়ার 5জি ফোনটি 15,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। মোটো জি67 পাওয়ার 5জি ফোনটি Flipkart, Motorola এর ওয়েবসাইট এবং অফলাইন স্টোর থেকে বিক্রি করা হবে।

প্রথম সেলে মোটো জি67 পাওয়ার 5জি ফোনে 1000 টাকার ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। গ্রাহকরা কিছু ব্যাঙ্কের ডেবিট এবং ক্রেডিট কার্ড পেমেন্টে এই ছাড় পেতে পারেন।

মোটো জি67 পাওয়ার 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকশন কী রয়েছে

ফিচারের কথা বললে, মোটো জি67 পাওয়ার 5জি ফোনে 7000mAh সিলিকন-কার্বন টেক ব্যাটারি রয়েছে। কোম্পানির দাবি যে ফোনটি 58 ঘন্টা পর্যন্ত চলবে।

প্রসেসর হিসেবে মোটো জি67 পাওয়ার 5জি ফোনে কোয়ালকম Snapdragon 7s Gen 2 চিপসেট দেওয়া যা 4nm প্রসেসে তৈরি করা।

ডিসপ্লে হিসেবে মোটো জি67 5জি ফোনে রয়েছে 6.7-ইঞ্চি FHD+ স্ক্রিন যা 120Hz রিফ্রেশ রেট এবং গরিল্লা গ্লাস প্রোটেকশনে কাজ করে।

ক্যামেরার ক্ষেত্রে ফোনের রিয়ারে 50 মেগাপিক্সেল Sony মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স দেওয়া। ফ্রন্টে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

View full profile