Moto G37 vs Oppo A6c: 16 হাজার টাকার বাজেটে মোটো নাকি ওপ্পো কোনটি হবে পাওয়ার পারফরমার

মোটোরোলা সম্প্রতি ভারতে তাদের নতুন স্মার্টফোন Moto G37 লঞ্চ করেছে, যার প্রতিযোগিতা Oppo A6c ফোনের সাথে হবে। মোটো জি37 ফোনে প্রসেসর হিসেবে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 6400 চিপসেট দেওয়া। তবে ওপ্পো এ6সি ফোনে অক্টা-কোর Unisoc T7250 প্রসেসর পাওয়া যাবে। আসুন মোটো জি37 এবং ওপ্পো এ6সি এই দুটি ফোন একে অপরের তুলনায় কতটা এগিয়ে।

ভারতে Moto G37 vs Oppo A6c ফোনের দাম কত

দামের কথা বললে, মোটো জি37 ফোনের 4GB+64GB স্টোরেজ মডেলটি 13,999 টাকা রাখা হয়েছে। এর তুলনায়, ওপ্পো এ6সি ফোনটি দুটি স্টোরেজ ভ্যারিয়্যান্টে পাওয়া যাচ্ছে: 4GB+64GB মডেলের দাম 13,999 টাকা এবং 4GB+128GB মডেলের দাম 16,999 টাকা।

আরও পড়ুন: সোজা 35 হাজার টাকা সস্তা হল Nothing এর দুর্দান্ত স্মার্টফোন, 50MP এর তিনটি ক্যামেরা ফোনে বেস্ট ডিল

মোটো জি37 বনাম ওপ্পো এ6সি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে

ডিসপ্লের মোটো জি37 ফোনে রয়েছে 6.7-ইঞ্চির HD+ LCD ডিসপ্লে, যার রেজোলিউশন 1604×720 পিক্সেল, রিফ্রেশ রেট 120Hz এবং পিক ব্রাইটনেস 1050 নিটস। অন্যদিকে, ওপ্পো এ6সি ফোনে রয়েছে 6.75-ইঞ্চির HD+ LCD ডিসপ্লে, যার রেজোলিউশন 720×1570 পিক্সেল, রিফ্রেশ রেট 120Hz এবং পিক ব্রাইটনেস 900 নিটস পর্যন্ত সাপোর্ট করে।

ব্যাটারি ব্যাকআপ হিসেবে মোটো জি37 ফোনে 5200mAh ব্যাটারি দেওয়া যা 20W টার্বোচার্জিং এবং 6W রিভার্স চার্জিং সাপোর্ট করে। এর বিপরীতে, ওপ্পো এ6সি ফোনে রয়েছে 7000mAh ব্যাটারি, যা 15W ওয়্যারড চার্জিং সাপোর্ট করে।

অপারেটিং সিস্টেম হিসেবে মোটো জি37 ফোনটি Android 16 অপারেটিং সিস্টেম সহ বাজারে এসেছে। এছাড়া, ওপ্পো এ6সি চলে ColorOS 15-এর ওপর ভিত্তি করে, যা মূলত Android 15-এর ওপর নির্মিত।

প্রসেসর হিসেবে, মোটো জি37 ফোনে রয়েছে অক্টা-কোর MediaTek Dimensity 6400 প্রসেসর। ওপ্পো এ6সি ফোনে রয়েছে অক্টা-কোর Unisoc T7250 প্রসেসর।

আরও পড়ুন: জুন মাসেই ভারতে লঞ্চ হবে Redmi এর শক্তিশালী 5G স্মার্টফোন, দাম ফাঁস, থাকবে 7560mAh ব্যাটারি

ক্যামেরা সেটআপের কথা বললে, মোটো জি37 ফোনে রিয়ারে রয়েছে f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং এর পাশাপাশি একটি ‘2-ইন-1 লাইট ক্যামেরা’। সেলফি ও ভিডিও কলের জন্য এতে রয়েছে f/2.0 অ্যাপারচার সহ 8 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। ওপ্পো এ6সি ফোনের রিয়ারে রয়েছে f/2.2 অ্যাপারচার সহ 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য এতে রয়েছে f/2.2 অ্যাপারচার সহ 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :