মাইক্রোম্যাক্স সম্প্রতি বাজেট সেগমেন্ট স্মার্টফোন Micromax In 2b লঞ্চ করেছিল। লঞ্চের সময়, UNISOC T610 প্রসেসর সহ এই ফোনের দাম 7,999 টাকা থেকে শুরু হয়। তবে এখন সংস্থার এই বাজেট স্মার্টফোন কিনতে আপনাকে আরও বেশি টাকা খরচ করতে হবে। ফোনটি লঞ্চ হওয়ার প্রায় 2 সপ্তাহ পরে, কোম্পানি Micromax In 2b ফোনের দাম 500 টাকা বাড়িয়ে দিয়েছে।
দাম বাড়ার পর, ফোনের 4GB RAM + 64GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম 8,499 টাকা বেড়ে গিয়েছে। এছাড়া, এখন আপনাকে এই ফোনের 6GB RAM + 64GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়্যান্ট কিনতে 9,499 টাকা খরচ করতে হবে। নতুন দামের সাথে এই ফোন ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart-এ লিস্ট করা হয়েছে।
Micromax In 2b ফোনে Android 11 দেওয়া হয়েছে। ফোনে 6.52-ইঞ্চি HD+ ডিসপ্লে রয়েছে যার ব্রাইটনেস 400 নিট। ফোনটিতে আছে Unisoc T610 প্রসেসর যা একটি অক্টা-কোর প্রসেসর। এতে 6 জিবি র্যাম সহ 64 জিবি স্টোরেজ রয়েছে, যা মেমরি কার্ডের সাহায্যে 256 পর্যন্ত বাড়ানো যেতে পারে।
ক্যামেরার কথা বলতে গেলে, Micromax In 2b ফোনে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে যেখানে প্রাইমারি লেন্স 13 মেগাপিক্সেল, যার অ্যাপারচার f/1.8 দেওয়া। দ্বিতীয় লেন্সটি 2 মেগাপিক্সেল। ক্যামেরার সাথে নাইট, পোর্ট্রেট, বিউটি, মোশন ফটো মত মোড দেওয়া। সেলফির জন্য থাকবে 5 মেগাপিক্সেল ক্যামেরা।
মাইক্রোম্যাক্স এর এই ফোনে 5000mAh ব্যাটারি রয়েছে যা 160 ঘন্টার মিউজিক প্লেব্যাক দেওয়ার দাবি করা হয়। এছাড়া, 15 ঘন্টা ভিডিও স্ট্রিমিংয়ের দাবি করা হয়েছে।