আমরা সবাই দামি ফোন কিনতে চাই। কিন্তু অনেক সময় কোম্পানি তার গ্রাহকদের খুশি করার জন্য সীমিত সময়ের অফার করতে থাকে। শাওমির ফ্ল্যাগশিপ স্মার্টফোন Mi 10 ফোনে অফার করা হচ্ছে। তবে এই অফার লিমিটেড টাইমের জন্য দেওয়া হচ্ছে। আপনিও যদি অনেক দিন ধরে Mi 10 থেকে কেনার কথা ভাবছেন কিন্তু বেশি দামের কারণে কিনতে না পারেন, তবে আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। আসুন দেখে নেওয়া যাক এই অফার সম্পর্কে…
Xiaomi Mi 10 আজ অ্যামাজনে (Amazon) বিশাল ছাড়ের সাথে পাওয়া যাচ্ছে। ফোনটি 10,000 টাকার ডিসকাউন্ট কুপনের সাথে লিস্ট করা হয়েছে যা এই ফোনের দাম আরও কমিয়ে দেয়। যেসব গ্রাহকরা ফ্ল্যাগশিপ ফোন কিনতে চান তাদের জন্য এই কুপন পাওয়া যায়।
Mi 10 স্মার্টফোনটি 8 জিবি RAM এবং 256 জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়্যান্টের সাথে কোরাল গ্রিন কালারের বিকল্পে আসে। কুপন প্রয়োগ করার পর, Mi 10 ফোনের দাম কমে 44,999 টাকা হয় যাবে। Mi 10 শুধুমাত্র 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজে আসে। ফ্ল্যাগশিপ Mi স্মার্টফোনের আসল দাম 54,999 টাকা।
Xiaomi Mi 10- এ ফ্ল্যাট 10,000 টাকার ছাড় Amazon-এ Mi Flagship Days সেলে পাওয়া যাবে। Mi Flagship Days সেল 25 আগস্ট থেকে শুরু হয়ছিল এবং আজ 27 আগস্ট শেষ হবে। তবে আপনার কাছে আজকের দিন শুধু রয়েছে।
এই ফোনে আছে 6.7 ইঞ্চির AMOLED ডিসপ্লে। আর এই ফোনের ডিসপ্লে 1120 নিটসের ব্রাইটনেস দিচ্ছে। ফোনে আছে পাঞ্চ হোল ডিসপ্লে ডিজাইন। Xiaomi Mi 10 ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 865 দেওয়া হয়েছে। এই ফোনে আছে 108Mp র মেন ক্যামেরা আর এর সঙ্গে এটি ISOCELL Bright HMX সেন্সারের সঙ্গে এসেছে যা স্যামসাংয়ের সেন্সার। আর এই ফোনে আছে একটি 13MP আর দুটি 2MP র ক্যামেরা। ফোনের ফ্রন্টে একটি 20MP র ক্যামেরা দেওয়া হয়েছে। 4780mAh ব্যাটারি 30W ওয়্যারলেস এবং ওয়্যার্ড চার্জিং সাপোর্ট রয়েছে।