Lava Blaze Curve 5G শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে। কোম্পানির তরফে এখন পর্যন্ত ফোনের সঠিক লঞ্চের তারিখ ঘোষণা করা হয়েনি। তবে লঞ্চের আগেই একজন ভারতীয় টিপস্টার আপকামিং স্মার্টফোনের (Upcoming Smartphone) প্রাইস রেঞ্জ এবং স্পেসিফিকেশন সম্পর্কে ইঙ্গিত দিয়েছে।
Survey
✅ Thank you for completing the survey!
মনে করিয়ে দি যে কোম্পানি গত বছর নভেম্বরে Lava Blaze 2 5G বিক্রি করা শুরু করেছিল। এটি কোম্পানির ব্লেজ সিরিজের সবচেয়ে লেটেস্ট সিরিজ যা কম দামি। আসুন জেনে নেওয়া যাক লাভা ব্লেজ কার্ভ 5G ফোন সম্পর্কে সমস্ত কিছু।
টিপস্টার পরস গুগলানি (@passionategeekz) তার X (টুইটার) পোস্টে লাভা আপকামিং ফোনের দামের বিষয় জানিয়েছে। টিপস্টারের মতে ফোনের দাম ভারতে 16,000 টাকা থেকে 19,000 টাকার মধ্যে হতে পারে। আকপামিং ফোনটি দুটি কালার অপশনে আনা হবে।
টিপস্টার অনুযায়ী, স্মার্টফোনটি MediaTek Dimensity 7050 প্রসেসর চলবে। AnTuTu ওয়েবসাইটে এই চিপসেটের স্কোর 5,50,000-এর বেশি বলে জানা গেছে।
লাভা ব্লেজ কার্ভ 5G ফোনটি 8GB RAM + 128GB এবং 8GB RAM + 256GB স্টোরেজ অপশন সহ আসবে বলে জানা গেছে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile