ভারতে JioPhone Next এর দাম অনলাইন প্রকাশ করা হয়েছে। এর স্পেসিফিকেশন আবারও একবার প্রকাশ হয়েছে এবং নতুন লীক রিপোর্টে ফোন সম্পর্কে আরও কিছুটা জানতে পারা গিয়েছে। ফোনটি রিলায়েন্স জিও তরফে Google এর সাথে হাত মিলিয়ে তৈরি করা হয়েছে এবং অনুমান করা হচ্ছে এই Android 11 (গো এডিশন)-এ চলবে। লেটেস্ট লীকে বলা হয়েছে যে আপকামিং ফোনটি 5.5 ইঞ্চি এইচডি ডিসপ্লে, দুটি স্টোরেজ কনফিগারেশন এবং 4G VoLTE কানেক্টিভিটি হবে। JioPhone Next এর ঘোষনা জুন মাসে 44 তম Reliance Industries এর বার্ষিক সাধারণ সভায় (AGM) করা হয়েছিল।
টিপস্টার যোগেশের একটি টুইট অনুসারে, ভারতে JioPhone Next এর দাম হবে 3,499 টাকা। ভারতে এর বিক্রি 10 সেপ্টেম্বর থেকে শুরু হবে।
আগের লিকের মধ্যেও দাম উল্লেখ করা হয়েছিল, যা বলেছিল যে JioPhone Next এর দাম হবে $50 (মোটামুটি 3,717 টাকা), যা থেকে বোঝা যায় যে ভারতে ফোনের দাম 4,000 টাকার কমে হতে পারে। যা নতুন লীকের সাথে সামঞ্জস্যপূর্ণ।
JioPhone Next ফোন Android 11 (Go Edition) এ চলবে বলে আশা করা হচ্ছে এবং এতে 5.5 ইঞ্চি এইচডি ডিসপ্লেও থাকবে বলে জানা গেছে। এটি কোয়ালকম QM215 চিপসেট সহ আসতে পারে এবং 2GB বা 3GB RAM এর সাথে আসতে পারে। এতে 16GB বা 32GB এর eMMC 4.5 ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে। ফটোগ্রাফির জন্য, ফোনটিতে 13 মেগাপিক্সেল ক্যামেরা এবং সেলফি এবং ভিডিও কলের জন্য 8 মেগাপিক্সেল সেন্সর থাকতে পারে। JioPhone Next 4G VoLTE সাপোর্ট এবং ডুয়াল সিম সাপোর্ট নিয়ে আসতে পারে। ফোনটিতে 2,500mAh ব্যাটারি থাকতে পারে।