আপনি যদি বড় ব্যাটারির স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে iQOO এর লেটেস্ট ফোনটি দেখতে পারেন। iQOO Z9x 5G স্মার্টফোনটি আজ অর্থাৎ 21 মে প্রথমবার সেলে বিক্রি হতে চলেছে। সম্প্রতি লঞ্চ হওয়া আইকিউ জি৯এক্স স্মার্টফোনে Snapdragon প্রসেসর দেওয়া হয়েছে। আসুন জেনে নেওয়া যাক নতুন ফোনের দাম কত এবং স্পেসিফিকেশন কী রয়েছে।
Survey
✅ Thank you for completing the survey!
iQOO Z9x 5G ফোনের দাম কত
আইকিউজি৯এক্স ৫জি ফোনটি তিনটি ভ্যারিয়্যান্টে লঞ্চ করা হয়েছে। ফোনের দাম 12,999 টাকা থেকে শুরু হয়। ফোনের বিক্রি অনলাইন শপিং সাইট Amazon থেকে দুপুর 12 টায় কেনা যাবে।
আইকিউজি৯এক্স ৫জি ফোনটি তিনটি ভ্যারিয়্যান্টে লঞ্চ করা হয়েছে
প্রথম সেলে আইকিউ জি৯এক্স ফোনটি 12,000 টাকার কম দামে কেনার সুযোগ রয়েছে। বেস মডেলে কোম্পানি 1000 টাকার ডিসকাউন্ট অফার করছে। ফোনের বাকি দুটি মডেলে 1500 টাকার ছাড় পাওয়া যাবে।
ছাড়ের পর এই ফোনের তিনটি মডেল, 11,999 টাকা, 12,999 টাকা এবং 14,999 টাকায় কেনা যাবে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile