Digit India’s Top Appliance Awards 2026: সেরা হোম অ্যাপ্লায়েন্স এবং স্মার্ট হোম প্রোডাক্টের বিজয়ীদের ঘোষণা
ভারতের অন্যতম শীর্ষ মিডিয়া সংস্থা Times Network প্রথমবারের মতো আয়োজন করল Digit India’s Top Appliance Awards 2026 (DITAA)। এই পুরস্কারের মাধ্যমে দেশের সেরা হোম অ্যাপ্লায়েন্স, টেলিভিশন এবং স্মার্ট হোম প্রোডাক্টগুলিকে সম্মান জানানো হয়েছে। এই আয়োজনটি Haier-এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে। এছাড়া Oneup Trade ছিল Co-powered Partner, LG Strategic Partner, Selsmart Sustainability Partner এবং Heights Outdoor Partner হিসেবে যুক্ত ছিল।
Surveyবাস্তব ব্যবহারের অভিজ্ঞতার ভিত্তিতেই নির্বাচন
গত ২৫ বছরেরও বেশি সময় ধরে প্রযুক্তি পণ্যের নিরপেক্ষ রিভিউ ও পরীক্ষার জন্য পরিচিত Digit। সেই অভিজ্ঞতাকেই এবার হোম অ্যাপ্লায়েন্সের জগতে নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। শুধুমাত্র স্পেসিফিকেশন বা বিজ্ঞাপনের দাবি নয়, বরং বাস্তব ব্যবহারে কোনও পণ্য কতটা কার্যকর, নির্ভরযোগ্য এবং ব্যবহারকারীর জন্য উপযোগী, সেই বিষয়গুলিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রতিটি বিভাগে আলাদা টেস্টিং পদ্ধতি অনুসরণ করা হয়েছে, যাতে একই ধরনের পণ্যের মধ্যে নিরপেক্ষ তুলনা করা সম্ভব হয়। পরীক্ষার সময় পণ্যের পারফরম্যান্স, ব্যবহারযোগ্যতা, ফিচার, নির্ভরযোগ্যতা এবং দীর্ঘমেয়াদি ব্যবহার-সব দিকই খতিয়ে দেখা হয়েছে।
2000 ঘণ্টার বেশি সময় ধরে চলেছে পরীক্ষা
Digit-এর সম্পাদকীয় টিম এই অ্যাওয়ার্ডের জন্য 140টিরও বেশি পণ্য পরীক্ষা করেছে। পুরো মূল্যায়ন প্রক্রিয়ায় 2000 ঘণ্টারও বেশি সময় ব্যয় করা হয়েছে এবং কমপক্ষে 150টি ভিন্ন ভিন্ন প্যারামিটারে প্রতিটি পণ্যের মূল্যায়ন করা হয়েছে।
শুধুমাত্র ভারতে আনুষ্ঠানিকভাবে বিক্রি হওয়া পণ্যগুলিকেই এই অ্যাওয়ার্ডের জন্য বিবেচনা করা হয়েছে। Digit-এর নিজস্ব টেস্টিং ল্যাবেই সমস্ত ডিভাইস হাতে-কলমে পরীক্ষা করা হয়েছে, যাতে প্রতিটি বিভাগে সঠিক ও নিরপেক্ষ ফলাফল পাওয়া যায়।
কোন কোন বিভাগে দেওয়া হয়েছে পুরস্কার?
Digit India’s Top Appliance Awards 2026-এ একাধিক জনপ্রিয় ক্যাটাগরির সেরা পণ্যকে পুরস্কৃত করা হয়েছে। এর মধ্যে রয়েছে-
- রেফ্রিজারেটর
- এয়ার কন্ডিশনার
- ওয়াশিং মেশিন
- টেলিভিশন
- ভ্যাকুয়াম ক্লিনার
- রোবোটিক ফ্লোর ক্লিনার
- এয়ার পিউরিফায়ার
- মাইক্রোওয়েভ ওভেন
- ডিশওয়াশার
- ওয়াটার পিউরিফায়ার
- স্মার্ট হোম ও হোম সিকিউরিটি ডিভাইস
এছাড়াও প্রতিটি ক্যাটাগরির জন্য আলাদা সাব-ক্যাটাগরি রাখা হয়েছে, যাতে একই ধরনের পণ্যের মধ্যেই ন্যায়সঙ্গতভাবে তুলনা করা যায়।
শুধুমাত্র ভারতে উপলব্ধ পণ্যই ছিল তালিকায়
পুরস্কারের জন্য নির্বাচিত হওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্ত ছিল, সংশ্লিষ্ট পণ্যটি ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে বিক্রি হতে হবে। পাশাপাশি Digit-এর নিজস্ব টেস্ট ল্যাবে প্রতিটি ডিভাইসের হাতে-কলমে পরীক্ষা করা হয়েছে। এর ফলে মূল্যায়নের পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ ও নিরপেক্ষ রাখা সম্ভব হয়েছে।
ডিজিট ইন্ডিয়া’স টপ অ্যাপ্লায়েন্স অ্যাওয়ার্ডস ২০২৬’-এর বিজয়ীদের সম্পূর্ণ তালিকা নিচে দেওয়া হলো:
| Best Water Purifier | Atomberg Intellon |
| Best Water Purifier (Value for Money) | Livpure Lotier |
| Most Reliable Water Purifier | Native by Urban Company M2 Pro |
| Best Air Purifier | LG PuriCare (AS10GDBY0) |
| Best Air Purifier (Value for Money) | Qubo Smart R700 |
| Design Innovation – Air Purifier | Dyson HushJet SP01 |
| Best Dish Washer | LG DFB335HMB |
| Best Dishwasher (Value for Money) | Midea MDWPF1301 |
| Most Reliable Dishwasher | Bosch SMP6HMI00I |
| Best Convection/Grill Microwave | Samsung MC32B7382QC/TL |
| Best Convection/Grill Microwave (Value for Money) | LG 32L Charcoal (MJEN326UHWF) |
| Best Solo Microwave | LG MS3032BK 30L |
| Best Smart Lock | Godrej IoT9 |
| Best Smart Lock (Value for Money) | TP-Link Tapo DL100 |
| Best Video Doorbell | Hikvision DS-KIS603-P |
| Best Video Doorbell (Value for Money) | Qubo Smart Video Doorbell Pro 2K |
| Best Home Security Camera | Hikvision DS-2DE2C400MWG-4G |
| Best Home Security Camera (Value for Money) | CP Plus Ezykam CP-Z45Q Wi-Fi Camera |
| Best French Door Refrigerator | LG GV-K25FFGFB |
| Best French Door Refrigerator (Value for Money) | Haier Lumière 4-Door |
| Best Side-by-Side Door Refrigerator | Samsung RS76CB81A312HL |
| Best Side-by-Side Door Refrigerator (Value for Money) | Toshiba GR-RS682WE-PMI(06) |
| Best Double Door Refrigerator | Bosch XXL KDN86AID0I |
| Best Double Door Refrigerator (Value for Money) | Samsung RT80H51C3BHL |
| Most Innovative Double Door Refrigerator | Liebherr [TVPbgB 4231] |
| Best Single Door Refrigerator | Samsung RR21H2H25BB |
| Best Single Door Refrigerator (Value for Money) | LG GTD2156ZHSL |
| Best 3-Star Split AC | Hisense AS-18TW4RXSKQ02 Inverter AC |
| Best Split AC (Value for Money) | Optimist SUHC48ZV |
| Best 5-Star Split AC | LG AS-Q20JWZE |
| Most Intelligent AC | Haier HSA20DSD-GAI5NB-I |
| Best Robotic Vacuum Cleaner | Dreame L50s Pro Ultra |
| Best Robotic Vacuum Cleaner (Value for Money) | Milagrow iMap G5 Eco |
| Best Upright Vacuum Cleaner | Nuuk Ren Pro |
| Best Upright Vacuum Cleaner (Value for Money) | Dreame Mova K10 Pro |
| Best Front Load Washing Machine | LG FX1412A9K |
| Best Front Load Washing Machine (Value for Money) | Bosch WGA254ISIN |
| Best Top Load Washing Machine | Samsung WA80F10B3BTL |
| Best Top Load Washing Machine (Value for Money) | Lloyd GLWT855N12CB |
| Best Semi-Automatic Washing Machine | Intex SA90BGHG |
| Best Stackable Washing Machine | LG WashTower (FWT1310BG) |
| Best OLED TV | LG OLED G6 |
| Best Mini LED TV | Haier M92 |
| Best Mini LED TV (Value for Money) | Lumio Vision 9 |
| Best QLED TV | Xiaomi Smart TV X Pro 75 |
| Best RGB TV | Sony Bravia 7 II |
| Best Budget TV | Cellecor CT-55UHD4K Pro 4K |
| Excellence in Sustainability | Selsmart |
| Excellence in Home Entertainment | BenQ |
| Excellence in Home Networking | TP-Link |
| Excellence in Television | Xiaomi |
| Promising Home Entertainment Brand | Lumio |
| Excellence in Energy Solutions | Livguard |
| Excellence in Commercial Refrigeration | Elanpro |
| Excellence in Commercial Ovens | Unox |
ক্রেতাদের জন্য নির্ভরযোগ্য গাইড হতে চায় Digit
Digit-এর মতে, Top Appliance Awards-এর মূল উদ্দেশ্য শুধু পুরস্কার দেওয়া নয়। বরং এমন একটি নির্ভরযোগ্য রেফারেন্স তৈরি করা, যার মাধ্যমে সাধারণ ক্রেতারা, রিটেলার এবং পুরো অ্যাপ্লায়েন্স ইন্ডাস্ট্রি সহজেই বুঝতে পারবেন কোন পণ্য বাস্তবে সবচেয়ে ভালো পারফর্ম করছে।
সংস্থার সম্পাদকীয় নীতিও একই কথা বলে, কোনও পণ্যের মূল্যায়ন শুধুমাত্র বিজ্ঞাপন বা স্পেসিফিকেশনের ভিত্তিতে নয়, বরং বাস্তব ব্যবহার ও পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করেই হওয়া উচিত। সেই ভাবনাকেই আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছে Digit India’s Top Appliance Awards 2026।
Times Network
টাইমস নেটওয়ার্ক ভারতের অন্যতম শীর্ষস্থানীয় মিডিয়া সংস্থা দ্য টাইমস গ্রুপ-এর একটি প্রিমিয়াম ব্রডকাস্ট ও ডিজিটাল নেটওয়ার্ক। “Now or Nothing” মূলমন্ত্রে পরিচালিত এই নেটওয়ার্কটি ভারতের ২০ কোটিরও বেশি দর্শক এবং বিশ্বের ১০০টিরও বেশি দেশে সংবাদ, প্রযুক্তি ও বিনোদনভিত্তিক কনটেন্ট পৌঁছে দেয়।
এর অধীনে রয়েছে TIMES NOW, ET NOW, MIRROR NOW, Times Now Navbharat, ET NOW Swadesh, MOVIES NOW, MNX, Zoom-সহ একাধিক জনপ্রিয় টিভি চ্যানেল। পাশাপাশি Digit.in, Timesnow.in, Times Drive, TimesFoodie.com-এর মতো ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রযুক্তি, অটোমোবাইল, সংবাদ, লাইফস্টাইল ও বিনোদনসহ বিভিন্ন বিষয়ে নির্ভরযোগ্য ও মানসম্মত কনটেন্ট প্রকাশ করা হয়।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
