কত দাম হবে iPhone 18 Pro এবং Pro Max ফোনের, ভারতে কত টাকায় বিক্রি হবে লেটেস্ট Apple ডিভাইসের

HIGHLIGHTS

Apple আজ বিশ্বজুড়ে তাদের iPhone 18 Pro সিরিজ লঞ্চ করতে চলেছে, যার মধ্যে রয়েছে iPhone 18 Pro এবং iPhone 18 Pro Max ফোন

এছাড়া কোম্পানির প্রথম ফোল্ডেবল আইফোন যার নাম সম্ভবত iPhone Fold বা iPhone Ultra হতে পারে

লঞ্চের আগেই আপকামিং আইফোনের দাম লিক হয়েছে, যার ফলে আইফোন 18 প্রো, আইফোন 18 প্রো ম্যাক্স এবং আইফোন ফোল্ড বা আইফোন আল্ট্রা এর অনুমানিত দাম সম্পর্কে একটি ধারণা পাওয়া যাচ্ছে

Apple আজ বিশ্বজুড়ে তাদের iPhone 18 Pro সিরিজ লঞ্চ করতে চলেছে, যার মধ্যে রয়েছে iPhone 18 Pro এবং iPhone 18 Pro Max ফোন। এছাড়া কোম্পানির প্রথম ফোল্ডেবল আইফোন যার নাম সম্ভবত iPhone Fold বা iPhone Ultra হতে পারে। কোম্পানি এই লঞ্চ ইভেন্টে কোম্পানি স্ট্যান্ডার্ড iPhone 18 এবং iPhone Air 2 আনবে না। তবে লঞ্চের আগেই আপকামিং আইফোনের দাম লিক হয়েছে, যার ফলে আইফোন 18 প্রো, আইফোন 18 প্রো ম্যাক্স এবং আইফোন ফোল্ড বা আইফোন আল্ট্রা এর অনুমানিত দাম সম্পর্কে একটি ধারণা পাওয়া যাচ্ছে। আসুন, অ্যাপলের এই আপকামিং আইফোনের অনুমানিত দাম সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

টিপস্টার যোগেশ ব্রারের X-এ করা একটি পোস্ট অনুযায়ী, গত বছর লঞ্চ হওয়া আইফোন মডেলের তুলনায় আইফোন 18 প্রো এবং প্রো ম্যাক্স ফোনের দাম প্রায় 10,000 টাকা বেশি হতে পারে। তবে এগুলো শুধুই অনুমানিত দাম, সঠিক দাম আজ রাত অ্যাপলের লঞ্চ ইভেন্টে জানা যাবে। যদি এই দামেই ফোনগুলো বাজারে আসে, তবে ভারতের বাজারে পাওয়া সবচেয়ে দামি ফ্ল্যাগশিপ স্মার্টফোনের তালিকায় এগুলোর নাম উঠে আসবে।

আরও পড়ুন: Apple Event 2026: iPhone 18 Pro লঞ্চের আগেই iPhone 17 Pro হয় গেল সস্তা, কেনার আগে দেখে নিন অফার

iPhone 18 Pro এবং Pro Max ফোনের কত হবে দাম

দামের কথা বললে, আইফোন 18 প্রো ফোনের দাম শুরু হবে 1199 ডলার (প্রায় 1,44,900 টাকা) হতে পারে। তুলনায়, গত সেপ্টেম্বরে লঞ্চ হওয়া iPhone 17 Pro ফোনের 256GB স্টোরেজ মডেলের দাম শুরু হয় 1,34,900 টাকা। যার তুলনায় আজ লঞ্চ হওয়া আইফোন 18 প্রো ফোনের দাম তার চেয়ে প্রায় 10,000 টাকা বেশি হতে পারে বলে আশা করা হচ্ছে।

এদিকে, আইফোন 18 প্রো ম্যাক্স-এর শুরুর দাম হতে পারে 1299 ডলার (প্রায় 1,59,900 টাকা)। তুলনায়, 2025 সালের সেপ্টেম্বরে বাজারে আসা iPhone 17 Pro Max-এর (256 জিবি স্টোরেজ মডেল) শুরুর দাম ছিল 1,49,900 টাকা। অর্থাৎ আজ লঞ্চ হতে যাওয়া আইফোন 18 প্রো ম্যাক্স ফোনের দাম তার চেয়ে প্রায় 10,000 টাকা বেশি হবে।

আইফোন ডুয়ো বা ফোল্ড এর দাম শুরু হতে পারে 2299 ডলার, প্রায় 2,49,900 টাকা থেকে। যেহেতু কোম্পানি প্রথমবার তার ফোল্ডেবল আইফোন বাজারে আনছে, তাই এটিকে আগের কোনো আইফোন মডেলের সাথে তুলনা করা সম্ভব নয়।

আরও পড়ুন: সবচেয়ে সস্তা OnePlus N6 Lite ভারতে শীঘ্রই হবে লঞ্চ, ডিজাইন এবং কালার অপশন টিজ

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :