Apple Event 2026: iPhone 18 Pro লঞ্চের আগেই iPhone 17 Pro হয় গেল সস্তা, কেনার আগে দেখে নিন অফার

HIGHLIGHTS

Apple আগামীকাল 9 সেপ্টেম্বর গ্লোবাল বাজারে iPhone 18 Pro এবং iPhone 18 Pro Max লঞ্চ করবে

নতুন আইফোন লঞ্চের আগেই iPhone 17 Pro ফোনে ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে

লেটেস্ট আইফোন লঞ্চের আগেই iPhone 17 Pro ফোনে ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এমন সময় আপনি যদি নতুন আইফোন কিনতে চাইছেন যা কম বাজেটে কেনা যাবে তবে এখনই সঠিক সময়

Apple Event 2026: iPhone 18 Pro লঞ্চের আগেই iPhone 17 Pro হয় গেল সস্তা, কেনার আগে দেখে নিন অফার

Apple আগামীকাল, 9 সেপ্টেম্বর গ্লোবাল মার্কেটে iPhone 18 Pro এবং iPhone 18 Pro Max লঞ্চ করতে চলেছে। তবে আশা করা হচ্ছে যে এই ইভেন্টে স্ট্যান্ডার্ড iPhone 18 লঞ্চ করা হবে না। তবে লেটেস্ট আইফোন লঞ্চের আগেই iPhone 17 Pro ফোনে ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এমন সময় আপনি যদি নতুন আইফোন কিনতে চাইছেন যা কম বাজেটে কেনা যাবে তবে এখনই সঠিক সময়। এর আগে প্রশ্ন ওঠে, যে আইফোন 18 প্রো এর জন্য অপেক্ষা করা উচিত, নাকি ডিসকাউন্ট প্রাইসে আইফোন 17 প্রো কেনা উচিত? আসুন এই বিষয় বিস্তারিত দেখে নেওয়া যাক।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

iPhone 17 Pro Price Deal

Vijay Sales সাইটে আইফোন 17 প্রো ফোনের 256GB স্টোরেজ মডেলটি 1,29,590 টাকা দামে লিস্ট করা হয়েছে। তবে গত বছর সেপ্টেম্বর মাসে লঞ্চের সময় আইফোন 17 প্রো ফোনের দাম ছিল 1,34,900 টাকা।

ব্যাঙ্ক অফারের ক্ষেত্রে, HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে 6000 টাকার ছাড় পাওয়া যেতে পারে, ফলে দাম কমে 1,23,590 টাকা হয় যাবে। লঞ্চ প্রাইসের তুলনায় প্রায় 11,310 টাকা সস্তায় কেনা যাবে।

আরও পড়ুন: সবচেয়ে সস্তা OnePlus N6 Lite ভারতে শীঘ্রই হবে লঞ্চ, ডিজাইন এবং কালার অপশন টিজ

এছাড়া, পুরনো বা বর্তমান ফোন এক্সচেঞ্জ করে আরও সস্তায় কেনা যাবে। তবে এক্সচেঞ্জ প্রাইস আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার ওপর নির্ভর করবে।

আইফোন 17 প্রো ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

ফিচারের কথা বললে, আইফোন 17 প্রো ফোনে রয়েছে 6.3-ইঞ্চির Super Retina XDR OLED ডিসপ্লে, যার রেজোলিউশন 2622×1206 পিক্সেল, রিফ্রেশ রেট 120Hz এবং পিক ব্রাইটনেস 3000 নিটস পর্যন্ত অফার করে। এটি Apple A19 Pro প্রসেসরে চলে। iOS 26 অপারেটিং সিস্টামে কাজ করে। ডিভাইসকে ধুলো এবং জল থেকে সুরক্ষিত রাখতে এতে IP68 রেটিং দেওয়া।

ক্যামেরা সেটআপের কথা বললে, 17 প্রো ফোনের পেছনে রয়েছে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ফিউশন ক্যামেরা, 48 মেগাপিক্সেলের ফিউশন আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং 48 মেগাপিক্সেলের ফিউশন টেলিফোটো ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য এতে রয়েছে 18 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

কানেক্টিভিটি ক্ষেত্রে এতে থাকছে USB 3.0 Type-C পোর্ট, 5G, Wi-Fi 7, eSIM-এর সুবিধা এবং Bluetooth 6।

iPhone 18 Pro এবং iPhone 18 Pro Max ফোনে নতুন কী ফিচার থাকবে?

অ্যাপল হয়তো আইফোন 18 প্রো মডেলে ভেরিয়েবল অ্যাপারচার সহ 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকতে পারে। এবার এতে 5000mAh এর বড় ব্যাটারি থাকার কথা বয়েছে। এছাড়া, প্রো ভ্যারিয়্যান্টে গুলোতে পেরিস্কোপ ভেপার চেম্বার কুলিং সিস্টেম থাকতে পারে, যার ফলে আগের মডেলের তুলনায় ফোনটি বেশি মোটা এবং বেশি ওজন হতে পারে।

আইফোন 18 প্রো ম্যাক্স মডেলে আন্ডার-ডিসপ্লে ফেস আইডি এবং 6.9 ইঞ্চির OLED ডিসপ্লে থাকতে পারে। নতুন এই আইফোনে অ্যাপলের A20 Pro চিপসেট ব্যবহার করা হতে পারে, যা TSMC-এর এডভান্স 2nm ম্যানুফ্যাকচারিং প্রসেসে তৈরি। RAM ও স্টোরেজ স্পেসিফিকেশনের কারণে এবার আইফোন 18 প্রো এর দাম বেশি হতে পারে।

আরও পড়ুন: 200MP ক্যামেরা এবং 9000mAh ব্যাটারি সহ লঞ্চ হবে আপকামিং OnePlus 5G ফ্ল্যাগশিপ স্মার্টফোন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile