HIGHLIGHTS
Intex Aqua Selfie ফোনটিতে 3000mAh এর ব্যাটারি আছে যা ফাস্ট চার্জিং টেকনলজি যুক্ত
Intex Aqua Selfie স্মার্টফোনটি ভারতে লঞ্চ করা হয়েছে। ভারতীয় বাজারে এই ফোনটির দাম Rs. 6649 রাখা হয়েছে। এটি রোজ গোল্ড আর ব্ল্যাক রঙে সেলের জন্য পাওয়া যাবে।
SurveyIntex Aqua Selfie ফোনটির সব থেকে বড় বৈশিষ্ট্য এই ফোনটির 5MP’র ফিক্সড ফোকাস সেলফি ক্যামেরাটি LED ফ্ল্যাশের সঙ্গে দেওয়া হয়েছে। এই ফোনটিতে 8MP’র রেয়ার ক্যামেরাটিও LED ফ্ল্যাশের সঙ্গে দেওয়া হয়েছে।
এছাড়া এই ফোনটিতে 5.5-ইঞ্চির HD IPS ডিসপ্লে আছে, এই ডিসপ্লের রেজিলিউশন 720×1280 পিক্সাল। এটি 1.3GHz কোয়াড কোর প্রসেসার আর 2GB র্যাম যুক্ত। এই ফোনটিতে 16GB’র ইন্টারনাল স্টোরেজও দেওয়া হয়েছে। এই ফোনের স্টোরেজকে 64GB অব্দি মাইক্রো এসডি কার্ড দিয়ে বাড়ানো সম্ভব।
Intex Aqua Selfie স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড 7.0 অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাটারি 3000mAh এর, যা ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটি 4G VoLTE, ওয়াই ফাই, ব্লুটুথ আর মাইক্রো USB পোর্টের মতন ফিচার্স যুক্ত।