Infinix Note 40 Series স্মার্টফোন গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হয়েছে। এই সিরিজের আওতায় তিনটি স্মার্টফোন Infinix Note 40, Infinix Note 40 pro, Infinix Note 40 pro 5G এবং Infinix Note 40 pro+ 5G আনা হয়েছে। কোম্পানি লেটেস্ট তিনটি মডেলই একই ডিজাইন সহ আসে।
Survey
✅ Thank you for completing the survey!
লেটেস্ট ফোনগুলিতে Halo AI লাইটনিং ইফেক্ট পাওয়া যাবে। ফোনে AMOLED ডিসপ্লে পাওয়া যাবে। এছাড়া থাকছে 108-মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সেটআপ। আসুন নতুন সিরিজের স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
লেটেস্ট ফোনগুলিতে Halo AI লাইটনিং ইফেক্ট পাওয়া যাবে
নতুন ইনফিনিক্স নোট 40 এর দাম 199 ডলার থেকে শুরু হচ্ছে। ইনফিনিক্স নোট 40 প্রো ফোনটি 4G সাপোর্ট করে। এটির দাম 259 টাকা থেকে শুরু। ফোনের বাকি মডেলগুলির দাম এখনও পর্যন্ত প্রকাশ করা হয়েনি। এই ফোনগুলি 19 মার্চ থেকে গ্লোবাল পাওয়া যাবে।
Infinix Note 40 এবং Note 40 Pro 4G Features
এই সিরিজে আসা ইনফিনিক্স নোট 40 এবং নোট 40 প্রো স্মার্টফোন সম্পর্কে এখনও বেশিকিছু প্রকাশ করা হয়েনি। ইনফিনিক্স নোট 40 এবং নোট 40 প্রো 4G ফোনে 6.78-ইঞ্চি AMOLED ডিসপ্লে দেওয়া। এটি ফুল HD+ রেজোলিউশন অফার করে। এতে 120Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে।
নোট 40 ফোনে একটি ফ্ল্যাট ডিসপ্লে রয়েছে, যেখানে নোট 40 প্রো তে কার্ভড এজ ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনের ডিসপ্লেতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মতো ফিচার পাওয়া যাবে। স্কয়ার ক্যামেরা মডিউল রয়েছে নতুন ফোনে।
ইনফিনিক্স নোট 40 ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। প্রাইমারি সেন্সর 108MP এর দেওয়া। সাথে 2 মেগাপিক্সেল এবং AI লেন্স দেওয়া হয়েছে। নোট 40 প্রো ফোনের একই ক্যামেরা সেন্সর রয়েছে। এটি OIS সাপোর্ট করে। দুটি ফোনেই সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেল।
এতে মিডিয়াটেক হেলিও G99 আল্টিমেট প্রসেসর রয়েছে। ফোনে 8GB RAM এবং 16GB পর্যন্ত ভার্চুয়াল বাড়ানো যাবে। পাওয়ার দিতে এই দুটি ফোনে 5000mah ব্যাটারি পাওয়া যাবে, যা 45W এবং 70W চার্জর ফোনের বক্সে দেওয়া।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile