ফ্লিপকার্টে 6,999 টাকায়, Infinix Hot 4 Pro ফোনটি কিনতে পাওয়া যাচ্ছে

HIGHLIGHTS

3GB র‍্যাম আর 16GB স্টোরেজ আছে এই ফোনটিতে

ফ্লিপকার্টে  Infinix Hot 4 Pro স্মার্টফোনটি ডিস্কাউন্টের সঙ্গে কিনতে পাওয়া যাচ্ছে। আপনি এই স্মার্টফোনটি ফ্লিপকার্ট থেকে 6,999 টাকায় কিনতে পারবেন। Infinix Hot 4 Pro ফোনটি কিছু দিন আগেই ভারতে লঞ্চ করা হয়েছিল, আর এবার এই স্মার্টফোনটির দাম ফ্লিপকার্টে কমে গেছে। আগে Infinix Hot 4 Pro স্মার্টফোনটি 7,499 টাকায় কিনতে পাওয়া যাচ্ছিল। আর এবার এই ফোনটি ফ্লিপকার্টে 6,999 টাকায় কিনতে পাওয়া যাচ্ছে।

Infinix Hot 4 Pro ফোনটির ফিচার্স কেমন তা এবার আমরা দেখে নি। এই ফোনটিতে 3GB র‍্যামের সঙ্গে 16GB’র স্টোরেজ দেওয়া হয়েছে, স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো যেতে পারে। এতে 5.5-ইঞ্চির HD ডিসপ্লেও আছে।

Infinix Hot 4 Pro ফোনটির ক্যামেরা কেমন তা এবার দেখে নেওয়া যাক। এই ফোনটিতে 13MP’র রেয়ার আর 5MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটিতে মিডিয়াটেক MTK6737 কোয়াড কোর 1.3GHz প্রসেসার দেওয়া হয়েছে। এটি একটি ফিঙ্গার প্রিন্ট সেন্সার যুক্ত আর এতে ডুয়াল সিম স্লটের সঙ্গে ডেডিকেটেড মেমারি কার্ড স্লট দেওয়া হয়েছে।

Connect On :