WhatsApp Business account pricing changes take effect from October 1 today
জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ WhatsApp তার প্ল্যাটফর্মে পয়লা অক্টোবর অর্থাৎ আজ থেকে নতুন পরিবর্তন করতে চলেছে। আজ পয়লা অক্টোবর থেকে হোয়াটসঅ্যাপ ইউজারদের অ্যাপ ব্যবহার করতে টাকা খরচ করতে হবে। সোশ্যাল মিডিয়ায় ছরিয়ে পড়া এই খবর শুনে এমন খবর শুনে ভারতে ইউজাররা চিন্তায় পড়ে যায়। তবে বলে দি যে Meta তার হোয়াটসঅ্যাপের নতুন দামের নিয়ম বিজনেস অ্যাকাউন্টের জন্য ঘোষণা করেছে, যা আজ পয়লা অক্টোবর থেকে চালু হয়েছে।
আসলে মেটা পয়লা অক্টোবর 2026 থেকে ভারতে হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্ম (API) ব্যবহারকারী বড় ব্যবসার জন্য কিছু নির্দিষ্ট মেসেজ পাঠানো ও সেবার ওপর নতুন চার্জ চালু করেছে, যা সাধারণ ব্যবহারকারী বা ছোট ব্যবসার জন্য প্রযোজ্য নয়।
আরও পড়ুন: Jio Anniversary Offer: পুজোর আগেই ধামাকা, জিও আনল 1499 টাকায় 4G ফোন, সাথে 6 মাসের রিচার্জ বিনামূল্যে
নতুন চার্জ শুধুমাত্র এমন কোম্পানি, ব্র্যান্ড এবং এন্টারপ্রাইজেস এর ওপর চালু হবে যারা তাদের গ্রাহকদের অর্ডার আপডে, ডেলিভারি স্টেটাস, ওটিপি বা মার্কেটিং সম্পর্কে মেসেজ পাঠান। মূল পরিবর্তনটি হলো, আগে 24 ঘণ্টার কাস্টমার সার্ভিস উইন্ডোর মধ্যে যে সার্ভিস মেসেজগুলো (গ্রাহকের প্রশ্নের উত্তর) সম্পূর্ণ ফ্রি ছিল, এখন তার জন্য চার্জ করা হবে।
1 অক্টোবর থেকে কার্যকর হওয়া ভারতের জন্য নতুন রেট লিস্ট নিচে দেওয়া হলো:
বিনামূল্যে সীমা: প্রতিটি রেজিস্টার্ড বিজনেস ফোন নম্বরে প্রতি মাসে প্রথম 1000টি সার্ভিস মেসেজ বিনামূল্যে দেওয়া হবে।
চার্জের পরিমাণ: 1000 মেসেজের বিনামূল্যে ব্যবহারের সীমা পার হলে প্রতি মেসেজে নির্দিষ্ট ফি (যেমন ইউটিলিটি বা সার্ভিস ভেদে প্রায় 0,1150 টাকা বা তার বেশি) এবং তার সাথে 18% জিএসটি যোগ হবে।
ইউটিলিটি ও সার্ভিস মেসেজ: 24 ঘণ্টার কাস্টমার সার্ভিস উইন্ডোর ভেতরে অর্ডারের আপডেট বা কনফার্মেশনের মতো যে ইউটিলিটি মেসেজগুলো আগে সম্পূর্ণ ফ্রি ছিল, সেগুলোর জন্যও এখন থেকে নির্দিষ্ট রেট চার্জ প্রযোজ্য হবে।
এই নতুন নিয়মটি শুধুমাত্র বড় ব্যবসার জন্য ব্যবহৃত হোয়াটসঅ্যাপ বিজনেস এপিআই (API)-এর ক্ষেত্রে প্রযোজ্য। সাধারণ মানুষ যে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন বা ছোট খাটো ব্যবসার জন্য ব্যবহৃত সাধারণ হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপটি আগের মতোই সম্পূর্ণ ফ্রি থাকবে।
আরও পড়ুন: প্রকাশ্যে এল Google এর সস্তা 5G ফোনের ডিজাইন, ফাঁস হল কালার অপশন, ডিসপ্লে এবং প্রসেসর ডিটেল