একধাপে 4000 টাকার বেশি সস্তায় বিক্রি হচ্ছে Motorola 5G স্মার্টফোন, রয়েছে 6500mAh ব্যাটারি এবং 50MP সেলফি ক্যামেরা
মোটোরোলা এর মিড রেঞ্জ স্মার্টফোন Motorola Edge 70 Pro দুর্দান্ত ডিসকাউন্টের সাথে বিক্রি হচ্ছে
আপনি যদি সস্তায় একটি ভাল স্মার্টফোন কিনতে চাইছেন তবে 5000 টাকা পর্যন্ত সস্তায় কেনা যাবে মোটোরোলা এজ 70 প্রো ফোনটি
মোটোরোলা এজ 70 প্রো ফোনের বিশেষত্ব হল এতে রয়েছে 5200 নিট পিক ব্রাইটনেস, 6500mAh ব্যাটারি এবং IP68+IP69 রেটিং মতো ফিচার
মোটোরোলা এর মিড রেঞ্জ স্মার্টফোন Motorola Edge 70 Pro দুর্দান্ত ডিসকাউন্টের সাথে বিক্রি হচ্ছে। মোটোরোলা এজ 70 প্রো ফোনের বিশেষত্ব হল এতে রয়েছে 5200 নিট পিক ব্রাইটনেস, 6500mAh ব্যাটারি এবং IP68+IP69 রেটিং মতো ফিচার। আপনি যদি সস্তায় একটি ভাল স্মার্টফোন কিনতে চাইছেন তবে 5000 টাকা পর্যন্ত সস্তায় কেনা যাবে মোটোরোলা এজ 70 প্রো ফোনটি। চলুন জেনে নেওয়া যাক কীভাবে এই অফারটির সুবিধা নেওয়া যায়।
Motorola Edge 70 Pro Flipkart Discount Price Offer
অফারের কথা বললে, মোটোরোলা এজ 70 প্রো ফোনের 8GB+256GB স্টোরেজ মডেলটি 39,999 টাকায় আনা হয়েছিল। কিন্তু ফ্লিপকার্ট সাইটে মোটোরোলা ফোনটি অনেকটা সস্তায় বিক্রি হচ্ছে। গ্রাহকরা Flipkart Axis বা Flipkart SBI কার্ড পেমেন্টে পাবেন 4850 টাকার ছাড়।
ছাড়ের পর মোটোরোলা এজ 70 প্রো ফোনের দাম কমে 35,149 টাকা হয় যাবে। গ্রাহকরা চাইলে HDFC ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন, যাতে 3000 টাকা ছাড় পাওয়া যাবে। এখন পর্যন্ত ফোনের উপর এটিই সবচেয়ে বড় ছাড়। আরও বিস্তারিত জানতে ফ্লিপকার্ট অফার পেজে দেখতে পারেন ।
মোটোরোলা এজ 70 প্রো ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন
ফিচারের কথা বললে, মোটোরোলা এজ 70 প্রো ফোনে রয়েছে একটি 6.8-ইঞ্চি 1.5K অ্যামোলেড ডিসপ্লে, যার রেজোলিউশন 2772 x 1272 পিক্সেল, রিফ্রেশ রেট 144Hz এবং পিক ব্রাইটনেস 5200 নিটস।
প্রসেসর হিসেবে মোটোরোলা এজ 70 প্রো ফোনটি একটি অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 8500 এক্সট্রিম 4nm চিপসেটে কাজ করে। এটি অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেমে চলে।
পাওয়ার দিতে এতে রয়েছে 6500mAh ব্যাটারি, যা 90W টার্বোপাওয়ার ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
ফটোগ্রাফির জন্য, এজ 70 প্রো ফোনের পেছনে f/1.8 অ্যাপারচার ও OIS সাপোর্ট সহ একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 50 মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড অটোফোকাস ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য f/1.9 অ্যাপারচার সহ একটি 50 মেগাপিক্সেল অটোফোকাস ফ্রন্ট ক্যামেরা আছে।
ফোনটি ধুলো এবং জল থেকে সুরক্ষিত রাখতে IP68 + IP69 রেটিং সহ আসে। কানেক্টিভিটি অপশনগুলোর মধ্যে রয়েছে 5জি, ডুয়াল 4জি VoLTE, Wi-Fi 6E, ব্লুটুথ 5.4, জিপিএস, ইউএসবি টাইপ-সি 2.0 এবং এনএফসি।