HIGHLIGHTS
Google এর নতুন ফোন Pixel 9a গতকাল ভারত সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হয়েছে। পিক্সেল 9এ ফোনটি 49,999 টাকার শুরুর দামে ভারতে আনা হয়েছে। এখন নতুন ফোন ভারতীয় বাজারে আসতেই গুগল তার পুরণো ফোন Pixel 8a এর দাম একধাপে অনেকটা কমিয়ে দিয়েছে। আপনি যদি পিক্সেল ফোনের দাম কম হওয়ার অপেক্ষা করছিলেন তবে এটা দারুন সুযোগ।
Surveyপিক্সেল 8এ ফোনে এখন 15000 টাকার সোজা ছাড় পাওয়া যাবে। এর সাথে আপনি চাইলে আরও কম দামে ফোনটি কিনতে পারবেন। তবে গ্রাহকরা ব্যাঙ্ক কার্ড পেমেন্টে ফোনে আরও ছাড় পেতে পারেন।
আরও পড়ুন: 12GB পর্যন্ত RAM সহ Realme 5G গেমিং ফোনে মিলছে দেদার ছাড়, শক্তিশালী ব্যাটারি এবং দুর্ধর্ষ ক্যামেরা
পিক্সেল 8এ ফোনের 128GB মডেলটি ভারতে 52,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। আপনি যদি Flipkart সাইট থেকে ফোনটি কেনেন তবে এটি 15000 টাকা সস্তায় পাওয়া যাবে। ছাড়ের পর ফোনটি 37,999 টাকায় কেনা যাবে।

ফোনের 256GB মডেলও 15000 টাকার ছাড়ের সাথে বিক্রি হচ্ছে। যার পরে ফোনের দাম কমে 59,999 টাকা কম হয় মাত্র 44,999 টাকায় কেনা যাবে। এই ছাড় ফ্লিপকার্ট সাইটে দেওয়া হচ্ছে।
গ্রাহকরা UPI পেমেন্টে 2000 টাকার অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। পাশাপাশি, গ্রাহকরা পুরনো ফোন এক্সচেঞ্জ করে 20,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পেতে পারেন। তবে বলে দি যে এই ছাড় আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার উপর নির্ভর করবে।
ফিচারের কথা বললে, পিক্সে 8এ ফোনে 6.1-ইঞ্চির OLED ডিসপ্লে রয়েছে যার রেজোলিউশন 1080 পিক্সেল এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এতে 8GB LPDDR5x RAM পেয়ার করা। পারফরম্যান্সের ক্ষেত্রে পিক্সেল 8এ ফোনটি Google Tensor G3 চিপসেটে কাজ করে, যা সাত বছর পর্যন্ত সফটওয়্যার আপডেট পাবে।
ফটোগ্রাফির জন্য, পিক্সেল 8এ ফোনের রিয়ারে 64MP প্রাইমারি এবং 13MP আল্ট্রওয়াইড সহ ডুয়াল ক্যামেরা সাপোর্ট দেওয়া। ফ্রন্টে 13MP সেলফি ক্যামেরা রয়েছে। পাওয়ার দিতে পিক্সেল ফোনে 4492mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: 32MP সেলফি ক্যামেরা এবং 6400mAh ব্যাটারি সহ নতুন iQOO ফোনের সেল শুরু, 2000 টাকা সস্তায় কেনার সুযোগ
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile