Google Pixel 11 Pro XL vs Samsung Galaxy S26 Ultra vs iPhone 18 Pro Price in India camera battery performance compare
অ্যাপল ভারতীয় বাজারে iPhone 18 Pro লঞ্চ করেছে, যা Google Pixel 11 Pro XL এবং Samsung Galaxy S26 Ultra-র সাথে প্রতিযোগিতা করবে। আইফোন 18 প্রো ফোনে দেওয়া হয়েছে লেটেস্ট A20 Pro প্রসেসর। পাশাপাশি, গুগল পিক্সেল 11 প্রো এক্সএল ফোনে ব্যবহার করা হয়েছে Google Tensor G6 চিপসেট এবং স্যামসাং গ্যালাক্সি এস26 আল্ট্রা ফোনে দেওয়া অক্টা-কোর Qualcomm Snapdragon 8 Elite Gen 5 চিপসেট। আসুন আইফোন 18 প্রো, গুগল পিক্সেল 11 প্রো এক্সএল এবং স্যামসাং গ্যালাক্সি এস26 আল্ট্রা ফোনের মধ্যে বিস্তারিত তুলনা করে দেখা যাক।
দামের কথা বললে, আইফোন 18 প্রো ফোনের 256GB স্টোরেজের দাম 1,64,900 টাকা, 512GB স্টোরেজ মডেলের দাম 1,89,900 টাকা, 1TB স্টোরেজ মডেলটি 2,39,900 টাকা এবং 2TB স্টোরেজের দাম 3,14,900 টাকা রাখা হয়েছে।
তবে গুগল পিক্সেল 11 প্রো এক্সএল এর দাম 1,34,999 টাকা।
এর পাশাপাশি, স্যামসাং গ্যালাক্সি এস26 আল্ট্রা ফোনের 12GB+256GB স্টোরেজের দাম 1,30,999 টাকা এবং 12GB+512GB স্টোরেজের দাম 1,50,999 টাকা রাখা হয়েছে।
ডিসপ্লে
লেটেস্ট আইফওন 18 প্রো ফোনে রয়েছে 6.3-ইঞ্চির Super Retina XDR OLED ডিসপ্লে, যার রেজোলিউশন 2622×1206 পিক্সেল, পিক ব্রাইটনেস 3000 নিটস এবং রিফ্রেশ রেট 120Hz দেওয়া।
অন্যদিকে, গুগল পিক্সেল 11 প্রো এক্সএল ফোনে রয়েছে 6.8-ইঞ্চির Super Actua LTPO OLED ডিসপ্লে, যার রেজোলিউশন 1344×2992 পিক্সেল, রিফ্রেশ রেট 120Hz এবং পিক ব্রাইটনেস 3600 নিটস পর্যন্ত।
তুলনায়, স্যামসাং গ্যালাক্সি এস26 আল্ট্রা ফোনে রয়েছে 6.9-ইঞ্চির Dynamic AMOLED 2X ডিসপ্লে, যার রেজোলিউশন 3120×1440 পিক্সেল এবং 120Hz রিফ্রেশ রেট।
প্রসেসর
পারফরম্যান্সের জন্য আইফোন 18 প্রো ফোনটি A20 প্রসেসরে কাজ করে এবং পিক্সেল 11 প্রো এক্সএল ফোনে ব্যবহার করা হয়েছে Google Tensor G6 চিপসেট। অন্যদিকে, স্যামসাং গ্যালাক্সি এস26 আল্ট্রা ফোনে রয়েছে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর।
অপারেটিং সিস্টেম
অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে, আইফোন 18 প্রো ফোনটি চলে iOS 27 সিস্টামে। পিক্সেল 11 প্রো এক্সএল কাজ করে Android 17 ওএস এ, আর স্যামসাং গ্যালাক্সি এস26 আল্ট্রা চলে Android 16-ভিত্তিক One UI 8.5-এ।
ক্যামেরা সেটআপ
ফটোগ্রাফির জন্য আইফোন 18 প্রো ফোনের রিয়ার ক্যামেরা সেটআপে রয়েছে ভেরিয়েবল অ্যাপারচার সহ 48 মেগাপিক্সেল Fusion প্রাইমারি ক্যামেরা, 48 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং 48 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। ফ্রন্টে থাকছে 18 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
পাশাপাশি, পিক্সেল 11 প্রো এক্সএল ফোনে রয়েছে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 48 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং 48 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। ফ্রন্টে দেওয়া 42 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
অন্যদিকে, স্যামসাং গ্যালাক্সি এস26 আল্ট্রা ফোনের পেছনে ক্যামেরা সেটআপে রয়েছে OIS সহ 200 মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা, 5x অপটিকাল জুম সহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা এবং 3x অপটিক্যাল জুম সহ 10 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য 12 মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি লাইফ
আইফোন 18 প্রো মডেলে ব্যাটারি ক্ষমতা প্রায় 4056 mAh দেওয়া হয়েছে। ফাস্ট চার্জিংয়ের ক্ষেত্রে এটি মাত্র 15 মিনিটে প্রায় ৫০% চার্জ হতে পারে।
পাশাপাশি, গুগল পিক্সেল 11 প্রো এক্সএল ফোনে দেওয়া হয়েছে একটি 5,115 mAh ব্যাটারি। এটি 45W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করে, যা 30 মিনিটে প্রায় 75 শতাংশ পর্যন্ত চার্জ করতে পারে।
অন্যদিকে, স্যামসাং গ্যালাক্সি এস২৬ আল্ট্রা ফোনে রয়েছে 5000mAh ব্যাটারি। এটি ফাস্ট চার্জিং ও ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।