9 হাজারের কম দামে কিনুন Samsung স্মার্টফোন, সাথে ক্যাশব্যাকও, Galaxy Days Sale এ অফারের ঝুড়ি

9 হাজারের কম দামে কিনুন Samsung স্মার্টফোন, সাথে ক্যাশব্যাকও, Galaxy Days Sale এ অফারের ঝুড়ি

আপনি যদি Samsung এর নতুন স্মার্টফোন কিনতে চাইছেন তবে এখনই সুযোগ। আসলে Flipkart সাইটে Samsung-এর সীমিত সময়ের Galaxy Days Sale চলছে। এই বিশেষ সেল আগামীকাল 5 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এমন সময় আগামীকাল পর্যন্ত স্যামসাংয়ের লেটেস্ট Galaxy ডিভাইসে দুর্দান্ত ছাড় এবং এক্সক্লুসিভ অফারের সুবিধা পেতে পারেন।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

কোন কোন Samsung Galaxy স্মার্টফোনে পাওয়া যাবে ছাড়

গ্যালাক্সি ডে সেল চলাকালীন স্যামসাং তার বিভিন্ন স্মার্টফোন সিরিজের দাম অনেকটা কমিয়ে দিয়েছে। এই সেলে প্রতিটি মডেলে কোম্পানি ক্যাশব্যাক অফার করছে।

আরও পড়ুন: সোজা 9000 টাকা ছাড় 50MP সেলফি ক্যামেরা সহ Motorola স্মার্টফোনে, লাগবে না কোনো ব্যাঙ্ক অফার

Galaxy S সিরিজে Galaxy S24 ফোনের দাম 42,999 টাকা করে দেওয়া হয়েছে। এছাড়া Galaxy S25 সিরিজের S25 FE ফোনের দাম 54,999 টাকা থেকে শুরু হচ্ছে, সাথে এতে 5000 টাকার ক্যাশব্যাকও থাকছে।

Galaxy S25 এবং S25+ এর দাম এখন 74,999 টাকা থেকে শুরু হচ্ছে। এছাড়া Galaxy S25 Ultra ফোনের দাম 10,000 টাকা ক্যাশব্যাক অফারের সাথে 1,19,999 টাকা হয় গেছে।

আরও পড়ুন: Jio এর টেনশন বাড়িয়ে দিল Airtel, দুটি সস্তা রিচার্জ প্ল্যানে দিচ্ছে আনলিমিটেড ডেটা, যতখুশি চালান ইন্টারনেট

Galaxy A সিরিজের Galaxy A35 ফোনের দাম 19,999 টাকা থেকে শুরু হচ্ছে। এছাড়া 2000 টাকার ক্যাশব্যাকের সাথে Galaxy A36 ফোনের দাম 30,499 টাকা থেকে শুরু এবং Galaxy A56 ফোনের দাম এখন 38,999 টাকা থেকে শুরু হচ্ছে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo