Flipkart GOAT sale last day deals biggest discounts on Motorola 5G Smartphones
গতকাল পর্যন্ত Flipkart সাইটে চলছিল GOAT Sale, যা 3 জুলাই শুরু হয়ছিল। আপনি যদি সেল চলাকালীন নতুন স্মার্টফোন কিনতে না পারেন তবে এখনও সুযোগ রয়েছে। ফ্লিপকার্টে Motorola এর একাধিক স্মার্টফোনে মেগা ছাড় দেওয়া হচ্ছে। এখানে থাকছে মোটোরোলা Edge series এবং Moto G series এর একাধিক জনপ্রিয় স্মার্টফোন। মোটোরোলা স্মার্টফোনগুলি MRP থেকে অনেক সস্তায় কেনার সুযোগ রয়েছে। এখানে বাজেট থেকে প্রিমিয়াম সেগামেন্টের প্রতিটি ক্যাটাগরির Motorola এর একাধিক স্মার্টফোনে বড় ছাড় অফার করছে। মোটোরোলা Edge series এবং Moto G series এর একাধিক জনপ্রিয় স্মার্টফোন সস্তায় কেনার সুযোগ থাকছে এই সেলে। মোটোরোলা এর এই সেলে বাজেট থেকে প্রিমিয়াম সেগামেন্টের ফোনে প্রতিটি ক্যাটাগরির ফোন রয়েছে। তালিকায় থাকছে Moto Edge 70 Fusion, Moto Edge 70 Pro 5G, Edge 70 Pro+, Moto G57 Power, Moto G67 Power এবং Motorola Signature এর মতো স্মার্টফোন।
সেলের সময় মোটোরোলা এজ 70 ফিউশন ফোনের 8GB RAM+128GB স্টোরেজ মডেলটি বর্তমানে 27,999 টাকায় কেনা যাবে। ফোনে 1000 টাকার সোজা ছাড় এবং 2000 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। ফিচার হিসেবে ফোনে রয়েছে 50 মেগাপিক্সেল Sony LYTIA 710 ক্যামেরা, motoAI-এর সুবিধা, Snapdragon 7s Gen 4 প্রসেসর, 144Hz রিফ্রেশ রেট সহ 1.5K কোয়াড-কার্ভড ডিসপ্লে এবং 7000mAh ব্যাটারি।
আরও পড়ুন: আজ শেষ সুযোগ, 5000 টাকা সস্তা 50MP সেলফি ক্যামেরা সহ Oppo 5G স্মার্টফোন, জানুন কোথায় পাবেন এই অফার
এখানে মোটোরোলা জি সিরিজের ফোনেও অফার পাওয়া যাচ্ছে। এতে মোটো জি57 পাওয়ার ফোনের দাম রাখা হয়েছে 20,999 টাকা। ফিচার হিসেবে এতে রয়েছে 7000mAh ব্যাটারি এবং Snapdragon 6s Gen 4 প্রসেসর। অন্যদিকে, মোটো জি67 পাওয়ার ফোনে পাওয়া যাচ্ছে 21,999 টাকায়। ফিচার হিসেবে এতে রয়েছে Snapdragon 7s Gen 2 চিপসেট এবং বড় 7000mAh ব্যাটারি।
লিস্টে দ্বিতীয় ফোন হল মোটোরোলা এজ 70 প্রো 5জি ফোনে 3000 টাকার ব্যাঙ্ক ছাড় দেওয়া হচ্ছে। ছাড়ের পর ফোনটি 36,999 টাকায় কেনা যাবে। মোটোরোলা এজ 70 প্রো ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া। এছাড়া ফিচার হিসেবে এটি Sony LYT-710 সেন্সর এবং OIS সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ আসে।
অন্যদিকে, এজ 70 প্রো প্লাস ফোনটি 3000 টাকার ব্যাঙ্ক ছাড়ে কেনা যাবে। ছাড়ের পর ফোনটি 44,999 টাকায় কেনা যাবে। ফিচার হিসেবে এতে রয়েছে 6.8 ইঞ্চির Super HD+ Extreme AMOLED ডিসপ্লে, 144Hz রিফ্রেশ রেট, পাতলা বেজেল এবং চমৎকার ব্রাইটনেস। এতে 50 মেগাপিক্সেল Sony LYTIA 710 প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল 3.5x পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা (50x সুপার জুম প্রো), 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ও ম্যাক্রো ক্যামেরা এবং 50 মেগাপিক্সেল অটোফোকাস সেলফি ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার দিতে 6500mAh সিলিকন-কার্বন ব্যাটারি এবং 90W টার্বোপাওয়ার ফাস্ট চার্জিং এবং ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
আরও পড়ুন: Jio আনল নতুন প্ল্যান, 55 টাকায় 30 দিনের ভ্যালিডিটি, বিনামূল্যে দেখা যাবে 1000টির বেশি চ্যানেল
আপনি যদি একটি প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন কিনতে চান, তবে গোট সেলে মোটোরোলা সিগনেচার ফোনের ওপরও দারুণ সব অফার পাওয়া যাচ্ছে। এই ফোনের 12 জিবি + 256 জিবি মডেলের দাম 57,499 টাকা, তবে এটি 5000 টাকার ব্যাংক ডিসকাউন্ট সহ এটি কেনা যাবে।