10000mAh ব্যাটারি সহ POCO 5G স্মার্টফোনে সোজা 8500 টাকার ছাড়, Flipkart দিওয়ালি সেলে লিমিটেড ডিল

Highlights

দিওয়ালি উপলক্ষে ফ্লিপকার্টে চলছে Flipkart Big Bang Diwali Sale এ স্মার্টফোনে দুর্দান্ত ছাড় দেওয়া হচ্ছে

আপনি যদি বড় ব্যাটারির স্মার্টফোন কিনতে চাইছেন, তবে Poco X8 Power 5G একটি ভালো বিকল্প হতে পারে

পোকো এক্স8 পাওয়ার 5জি ফোনে রয়েছে বিশাল 10,000mAh ব্যাটারি

দিওয়ালি উপলক্ষে ফ্লিপকার্টে চলছে Flipkart Big Bang Diwali Sale এ স্মার্টফোনে দুর্দান্ত ছাড় দেওয়া হচ্ছে। আপনি যদি বড় ব্যাটারির স্মার্টফোন কিনতে চাইছেন, তবে Poco X8 Power 5G একটি ভালো বিকল্প হতে পারে। কারণ পোকো এক্স8 পাওয়ার 5জি ফোনে রয়েছে বিশাল 10,000mAh ব্যাটারি। এই দিওয়ালি সেলে ছাড় এবং ব্যাঙ্ক অফারও রয়েছে। চলুন পোকো এক্স8 পাওয়ার 5জি ফোনে পাওয়া ডিল এবং অফারগুলো দেখে নেওয়া যাক।

Poco X8 Power 5G এর দাম ও অফার

পোকো এক্স8 পাওয়ার 5জি ফোনের 8GB+128GB স্টোরেজ ভ্যারিয়েন্টটি 30,499 টাকায় লিস্ট করা হয়েছে। তবে চলতি বছরে সেপ্টেম্বর পোকো ফোনটি 35,999 টাকায় লঞ্চ করা হয়েছিল। ফ্লিপকার্ট সেল চলাকালীন HDFC Bank কার্ড পেমেন্টে 3000 টাকার ইনস্ট্যান্ট ছাড় পাওয়া যাবে। ছাড়ের পর ফোনের দাম কমে 27,499 টাকা হয় যাবে। সেই হিসেবে লঞ্চ প্রাইস থেকে পোকো এক্স8 পাওয়ার 5জি ফোনটি প্রায় 8500 টাকা পর্যন্ত সস্তায় পাওয়া যাচ্ছে।

পোকো এক্স8 পাওয়ার 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে

ফিচারের কথা বললে, পোকো এক্স8 পাওয়ার 5জি ফোনে রয়েছে 10,000mAh ব্যাটারি যা 100W হাইপারচার্জ ফাস্ট চার্জিং এবং 22.5W রিভার্স চার্জিং সাপোর্ট করে।

ডিসপ্লের কথা বললে, পোকো এক্স8 পাওয়ার 5জি ফোনে 6.83-ইঞ্চি 1.5K OLED ডিসপ্লে যার রেজোলিউশন 2772×1280 পিক্সেল, রিফ্রেশ রেট 120 এবং পিক ব্রাইটনেস 3200 নিটস দেওয়া।

প্রসেসর হিসেবে পোকো এক্স8 পাওয়ার 5জি ফোনটি একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 5 প্রসেসরে চলে এবং এটি অ্যান্ড্রয়েড 16 এর উপর ভিত্তি করে তৈরি Xiaomi Hyper OS 3-এ চলে।

এক্স8 পাওয়ার 5জি ফোনে f/1.5 অ্যাপারচার ও OIS সাপোর্টসহ একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং f/2.2 অ্যাপারচার সহ একটি 8 মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য f/2.2 অ্যাপারচার সহ 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ফোনটি ধুলো এবং জল থেকে সুরক্ষার জন্য IP66+IP68+IP69+IP69K রেটিং পেয়েছে। নিরাপত্তার জন্য এতে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 সুরক্ষা দেওয়া হয়েছে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

View full profile