[Exclusive] Realme GT Master Edition স্পেশাল কালার ভ্যারিয়্যান্টে ভারতে 18 আগস্ট হবে লঞ্চ
Realme GT Master Edition ভারতে ১৮ ই অগস্ট লঞ্চ হতে চলেছে বিশেষ করে ডার্ক অরেঞ্জ বা রাস্ট রেড কালারে
Realme গ্লোবাল সেলস এ 37 মাসে 100 মিলিয়ন অতিক্রম করে রেকর্ড গড়েছে
Realme GT Master Edition টি হল powered by Snapdragon 778 processor
Realme GT 5G এর পাশাপাশি যে Realmeon GT Master Edition টি অগস্টের ১৮ তারিখ লঞ্চ করা হবে তা নিশ্চিত করা হয়েছে। Realme আরও ঘোষণা করেছে যে গত সপ্তাহে গ্লোবাল সেলস এ 100 মিলিয়ন পার করেছে সংস্থাটি । যা বিশ্বের একমাত্র ব্র্যান্ড , যে মাত্র 37 মাসে সফলতার এমন স্থানে পৌছিয়েছে। আমাদের কাছে এখন একটি এক্সক্লুসিভ তথ্য এসেছে যে খুব তাড়াতাড়ি রিয়েলমি সংস্থার তরফে ঘোষণা হতে পারে যে Realme GT Master Edition টি এই সুখবরকে পালন করতে বাজারে আসতে পারে বিশেষ কালার এডিশনে।
SurveyAnd this is the #RealmeGT Master Edition’s upcoming special color option designed to celebrate #Realme being the fastest smartphone brand to reach 100M sales…
On behalf of @digitindia -> https://t.co/nW2cTv6ZjX pic.twitter.com/GE9U13WclR
— Steve H.McFly (@OnLeaks) August 5, 2021
ডিজিটের সাথে On Leaks এর collaboration এ যে তথ্যটি সামনে এসেছে তা হল Realme GT Master Edition টি বিশেষ কালার রেঞ্জে লঞ্চ হতে চলেছে, ব্যাপক সেলস এর অগ্রগতির সুখবর পালনের জন্য। আমরা জানি যে এই Realme GT Master Edition টিকে বাজারে আনতে রিয়েল মি কোম্পানি পার্টনারশিপ করেছে জাপানিজ ডিজাইনার Naoto Fukasawa এর সঙ্গে, যিনি এর আগেও Realme X , Realme X2 Pro Master Edition এ কাজ করেছেন। তিনি এই মডেলটি তৈরিতে ট্রাভেল সুটকেস এর ডিজাইন দ্বারা অনুপ্রানিত হয়েছেন।
হাই রেজোলিউশন কি ইমেজ দেখুন এখানে ক্লিক করুন
Realme GT Master Edition টি ভারত এবং সমগ্র ইউরোপে লঞ্চ হতে চলেছে ডার্ক অরেঞ্জ বা রাস্ট রেড কালার ভেরিয়েন্ট এ। সুটকেসের আদলে তৈরি এই মডেলটি রিবড টেক্সচার এ ঢাকা। এই কালার টিকে হাইলাইট করা হয়েছে ‘ Celebrating with 100m Fans’ লেখা একটি মেটাল ব্যাচ এর দ্বারা।
হাই রেজোলিউশন কি ইমেজ দেখুন এখানে ক্লিক করুন
আমরা প্রত্যেকেই ইতিমধ্যে জানি যে Realme GT ও বাজারে আসতে চলেছে Realme GT Master এর মতন এই স্পেশাল অরেঞ্জ ভেরিয়েন্টে। Realme GT edition টি তে রয়েছে vegan leather ডিজাইন এবং এটিতে রয়েছে Snapdragon 888 প্রসেসর।
Realme GT Master এর যে স্পেসিফিকেশনগুলি আশা করা যায়- (REALME GT MASTER EDITION EXPECTED SPECIFICATIONS)
হাই রেজোলিউশন কি ইমেজ দেখুন এখানে ক্লিক করুন
Realme GT Master এর ডিজাইনটি ট্রাভেল সুটকেস এর মতন, 8.7 মিলিমিটারের থিকনেস এবং ওজন হতে পারে 178 গ্রাম। রয়েছে 6.43 ইঞ্চির full hd+ ( 2400*1080 পিক্সেল) রেসলিউশন Super AMOLED ডিসপ্লে, যা সাপোর্ট করে 120 Hz রিফ্রেশ রেট ও টপ লেফট কর্নার এ রয়েছে নচ কাট আঊট।
Realme GT Master এ রয়েছে Qualcomm Snapdragon 778 প্রসেসর যার octa –core runnig CPU আপ টু 2.4 GHz সাথে রয়েছে Adreno 642L GPU। রয়েছে 8 GB RAM ও 256 GB অবধি স্টোরেজ।
Realme GT Master এ রয়েছে 64 mp ক্যামেরা, 8 mp আল্ট্রা ওয়াইড ক্যামেরা, 2mp ম্যাক্রো ক্যামেরা। Rear camera রেকর্ড করতে পারে 4k 30 Fps এ এবং 1080p 60Fps এ।
রয়েছে 4300 mAh battery যা সাপোর্ট করে 65w ফাস্ট চার্জিং, যেটি 30 মিনিটে 0 থেকে 100% করে দেয়।
Realme GT Master Explorer এ রয়েছে 8.8 মিলিমিটারের থিকনেস এবং ওজন 185 gm । 6.55 ইঞ্চির ফুল এইচ ডি Amoled display ,120 Hz রিফ্রেশ নেট। গরিলা গ্লাস 5 দ্বারা সুরক্ষিত। GT Master Explorer Edition রয়েছে 870 স্ন্যাপড্রাগন প্রসেসর এবং Adrenu 650 Gpu। 8জিবি বা 12জিবি Ram এবং 256 জিবি স্টোরেজ অপশনে।
রয়েছে 50 mp প্রাইমারি ক্যামেরা, 16এমপি আল্ট্রা ওয়াইড ক্যামেরা, 2এমপি ম্যাকরো ক্যামেরা 123 ডিগ্রি ফুল ভিউ। রেয়ার ক্যামেরা সাপোর্ট করে 4k ভিডিও 60 Fps এ। 4500 mah battery যা 65 w ফাস্ট চার্জিং কে সাপোর্ট করে।


