মাত্র 13999 টাকায় বিক্রি হচ্ছে বিশাল 6300mAh ব্যাটারি সহ Realme স্মার্টফোন, জানুন কোথায় পাবেন এত সস্তায়

HIGHLIGHTS

Amazon এমন একটি অফার দিচ্ছে যেখানে realme P4 Lite স্মার্টফোনটি 15000 টাকারও কম দামে কেনা যাবে

রিয়েলমি পি4 লাইট ফোনে ফিচার হিসেবে রয়েছে বিশাল 6300mAh ব্যাটারি এবং Mediatek Dimensity 6300 প্রসেসর

রিয়েলমি পি4 লাইট ফোনের 4GB RAM এবং 128GB স্টোরেজ মডেলটি 13,999 টাকা দামে বিক্রি হচ্ছে

বর্তমানে স্মার্টফোন সংস্থারা মেমোরি চিপের কারণে তাদের স্মার্টফোনের দাম বাড়িয়ে দিয়েছে। এই সময় 15000 টাকা দামে লঞ্চ হওয়া স্মার্টফোন দাম বাড়ার পর 20000 টাকা বা তার বেশি পৌঁছে গেছে। তবে Amazon সাইটে realme P4 Lite স্মার্টফোনটি 15000 টাকারও কম দামে বিক্রি হচ্ছে। শুধু তাই নয়, ই-কমার্স সাইট এই ফোনে ব্যাঙ্ক অফারও দিচ্ছে, যার পরে রিয়েলমি পি4 লাইট ফোনটি আরও সস্তায় কেনা যাবে। রিয়েলমি পি4 লাইট ফোনে ফিচার হিসেবে রয়েছে বিশাল 6300mAh ব্যাটারি এবং Mediatek Dimensity 6300 প্রসেসর। আসুন দেরি না করে রিয়েলমি পি4 লাইট ফোনের ডিল প্রাইস, ফিচার এবং স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

realme P4 Lite Discount Price in Amazon

দামের কথা বললে, রিয়েলমি পি4 লাইট ফোনের 4GB RAM এবং 128GB স্টোরেজ মডেলটি 13,999 টাকা দামে বিক্রি হচ্ছে।

এছাড়া কোম্পানি রিয়েলমি পি4 লাইট ফোনে 1000 টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্টও দিচ্ছে। গ্রাহকরা কিছু ব্যাঙ্কের ক্রেডিট কার্ড পেমেন্টে এই অফারটি পেতে পারেন। ব্যাঙ্ক ডিসকাউন্টের পর ফোনের দাম আরও কমে 12,999 টাকা হয় যাবে।

আরও পড়ুন: 10 হাজার টাকা সস্তায় বিক্রি হচ্ছে 50MP সেলফি ক্যামেরা সহ Vivo 5G ফোন, মিলবে DLSR এর মতো ছবি এবং IP54 রেটিং

কোম্পানি এতে এক্সচেঞ্জ অফারও দিচ্ছে। গ্রাহকরা তাদের পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনে 13,250 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপানার পুরনো ফোনের মডেল এবং অবস্থার ওপর নির্ভর করবে।

15000 টাকার কম দামে রিয়েলমি পি4 লাইট ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে

প্রথমেই বলে দি যে 13,999 টাকা দামে যেই রিয়েলমি পি4 লাইট ফোনটি বিক্রি হচ্ছে, সেটি একটি 4G ডিভাইস। ফিচার হিসেবে রিয়েলমি পি4 লাইট ফোনে রয়েছে 6.78 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে। স্মুথ স্ক্রলিং এবং গেমিংয়ের জন্য এতে 90Hz রিফ্রেশ রেট এবং 180Hz টাচ স্যাম্পলিং রেট দেওয়া হয়েছে।

প্রসেসর হিসেবে রিয়েলমি পি4 লাইট ফোনটি Unisoc T7250 অক্টা-কোর প্রসেসরে কাজ করে। এতে 4GB ফিজিক্যাল র‍্যামের সাথে আরও অতিরিক্ত ভার্চুয়াল RAM এর সুবিধা রয়েছে। স্টোরেজ হিসেবে রয়েছে 64GB এবং 128GB-র অপশন, যা মেমোরি কার্ডের সাহায্যে 2TB পর্যন্ত বাড়ানো যায়।

ফটোগ্রাফির জন্য রিয়েলমি পি4 লাইট ফোনের পেছনে রয়েছে 13 মেগাপিক্সেল রিয়ার AI ক্যামেরা। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য দেওয়া হয়েছে 5 মেগাপিক্সেল ফন্ট ক্যামেরা।

আরও পড়ুন: 6 অক্টোবর ভারতে লঞ্চ হবে Vivo V80 5G স্মার্টফোন, থাকবে 7200mAh ব্যাটারি

এই ফোনের অন্যতম সেরা ফিচার হলো এর 6300mAh-এর বিশাল ব্যাটারি। একবার ফুল চার্জ দিলে সাধারণ ব্যবহারে প্রায় 2 দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে। 15W ফাস্ট চার্জিং এবং টাইপ-সি (Type-C) পোর্ট রয়েছে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :