Buy 5G Smartphone under rs 9000 on Amazon GIF sale early deals
অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল ২০২৫ (Amazon Great Indian Festival Sale 2025) আগামী 23 সেপ্টেম্বর শুরু হতে চলেছে। অ্যামাজন প্রাইম মেম্বরদের জন্য এই সেল একদিন আগে যার মানে 22 সেপ্টেম্বর শুরু হয় যাবে। অ্যামাজনে এই উৎসবের মরশুমের সেল Samsung, Xiaomi, OnePlus, Apple এবং অন্যান্য ব্র্যান্ডের স্মার্টফোনগুলিতে দুর্দান্ত ছাড় পাওয়া যাবে। এছাড়া গ্রাহকরা নির্বাচিত ব্যাঙ্কের ডেবিট এবং ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্টে ইনস্ট্যান্ট ছাড় পেতে পারেন।
আপকামিং অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলের আগে, কিছু স্মার্টফোনের উপর ছাড় ইতিমধ্যেই অ্যামাজনের ওয়েবসাইটে লিস্ট করে দেওয়া হয়েছে। অ্যামাজন সেলের সময় iQOO Z10 Lite 5G স্মার্টফোনটি 8,999 টাকায় কেনা যাবে। কোম্পানি এই ফোনটি 13,999 টাকার শুরুর দামে লঞ্চ করেছিল।
এছাড়া, OnePlus Nord CE 4 স্মার্টফোনটি ভারতে 24999 টাকায় লঞ্চ হয়ছিল, যা সেলে মাত্র 18,499 টাকায় কেনা যাবে। এই ছাড়ের সাথে SBI ডেবিট এবং ক্রেডিট কার্ড পেমেন্টে 10 শতাংশ ছাড় পাওয়া যাবে। এছাড়াও, ICICI Amazon Pay ক্রেডিট কার্ড পেমেন্টে গ্রাহকরা নো-কস্ট EMI বিকল্পগুলিও উপভোগ করতে পারবেন।
গ্রাহকরা অ্যামাজনে কুপন ডিসকাউন্টও পাবেন। এছাড়া অ্যামাজন সাইটে আর্লী ডিল চলাকালীন তাদের পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জে অতিরিক্ত ছাড় নিতে পারেন।
আরও পড়ুন: ডেটা শেষ হলেও টেনশন নট! Jio এবং Airtel এর 150 টাকার কম দামে সেরা রিচার্জ প্ল্যান দেখে নিন