Amazon Great Indian Festival Sale 2025: 9000 টাকা কম দামে কেনা যাবে 5G স্মার্টফোন
অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল ২০২৫ (Amazon Great Indian Festival Sale 2025) আগামী 23 সেপ্টেম্বর শুরু হতে চলেছে
অ্যামাজন প্রাইম মেম্বরদের জন্য এই সেল একদিন আগে যার মানে 22 সেপ্টেম্বর শুরু হয় যাবে
অ্যামাজনে এই উৎসবের মরশুমের সেল Samsung, Xiaomi, OnePlus, Apple এবং অন্যান্য ব্র্যান্ডের 5G Smartphones দুর্দান্ত ছাড়ে পাওয়া যাবে
অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল ২০২৫ (Amazon Great Indian Festival Sale 2025) আগামী 23 সেপ্টেম্বর শুরু হতে চলেছে। অ্যামাজন প্রাইম মেম্বরদের জন্য এই সেল একদিন আগে যার মানে 22 সেপ্টেম্বর শুরু হয় যাবে। অ্যামাজনে এই উৎসবের মরশুমের সেল Samsung, Xiaomi, OnePlus, Apple এবং অন্যান্য ব্র্যান্ডের স্মার্টফোনগুলিতে দুর্দান্ত ছাড় পাওয়া যাবে। এছাড়া গ্রাহকরা নির্বাচিত ব্যাঙ্কের ডেবিট এবং ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্টে ইনস্ট্যান্ট ছাড় পেতে পারেন।
Surveyআপকামিং অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলের আগে, কিছু স্মার্টফোনের উপর ছাড় ইতিমধ্যেই অ্যামাজনের ওয়েবসাইটে লিস্ট করে দেওয়া হয়েছে। অ্যামাজন সেলের সময় iQOO Z10 Lite 5G স্মার্টফোনটি 8,999 টাকায় কেনা যাবে। কোম্পানি এই ফোনটি 13,999 টাকার শুরুর দামে লঞ্চ করেছিল।
এছাড়া, OnePlus Nord CE 4 স্মার্টফোনটি ভারতে 24999 টাকায় লঞ্চ হয়ছিল, যা সেলে মাত্র 18,499 টাকায় কেনা যাবে। এই ছাড়ের সাথে SBI ডেবিট এবং ক্রেডিট কার্ড পেমেন্টে 10 শতাংশ ছাড় পাওয়া যাবে। এছাড়াও, ICICI Amazon Pay ক্রেডিট কার্ড পেমেন্টে গ্রাহকরা নো-কস্ট EMI বিকল্পগুলিও উপভোগ করতে পারবেন।

গ্রাহকরা অ্যামাজনে কুপন ডিসকাউন্টও পাবেন। এছাড়া অ্যামাজন সাইটে আর্লী ডিল চলাকালীন তাদের পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জে অতিরিক্ত ছাড় নিতে পারেন।
Amazon Great Indian Festival Sale 2025 এই স্মার্টফোনে থাকবে বিশেষ ছাড়
- iQOO Z10 Lite 5G ফোনটি 13,999 টাকার পরিবর্তে 8999 টাকায় কেনা যাবে।
- OnePlus Nord CE 4 ফোনটি 24,999 টাকার পরির্বতে 18,499 টাকায় কেনা যাবে।
- Poco M6 Plus 5G ফোনটি 14,499 টাকার বদলে 10,299 টাকায় পাওয়া যাবে।
- Redmi 15 5G ফোনের দাম 19,999 টাকা থেকে কমে 14,999 টাকা হয় যাবে।
- Redmi 14C 5G ফোনটি ছাড়ে 12,999 টাকার বদলে 8999 টাকায় বিক্রি হবে।
- Redmi Note 14 Pro+ 5G ফোনটি 34,999 টাকার বদলে 24,999 টাকা কেনা যেতে পারে।
- Realme Narzo 80x ফোনটি 15,999 টাকা বদলে 11,499 টাকা হয় যাবে।
- Realme Narzo 80 Pro ফোনটি 23,999 টাকার পরিবর্তে 16,499 টাকায় বিক্রি হবে।
আরও পড়ুন: ডেটা শেষ হলেও টেনশন নট! Jio এবং Airtel এর 150 টাকার কম দামে সেরা রিচার্জ প্ল্যান দেখে নিন
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
